সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী মিনহাজ উদ্দিন শরীফের গণসংযোগ অব্যাহত

  • আপডেট টাইম শনিবার, ২ নভেম্বর, ২০১৩
  • ৬৯৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ-২ বানিয়াচঙ্গ-আজমিরীগঞ্জ আসনে মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এমপি মরহুম শরীফ উদ্দিন আহমেদ এর জ্যেষ্ঠ পুত্র নিউইয়র্ক আওয়ামীলীগের সিনিয়র সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন শরীফ রাসেল বানিয়াচং উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ অব্যাহত রেখেছেন। দলীয় নেতৃবৃন্দদের নিয়ে তিনি প্রতিদিনই বিভিন্ন এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। মিনহাজ উদ্দিন শরীফ জানান, আজমিরীগঞ্জ ও বানিয়াচং উপজেলার দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ তাকে সহযোগিতার আশ্বাস প্রদান করছেন। তিনি বলেন, ওই দুই উপজেলাবাসী তার প্রয়াত পিতা মরহুম শরীফ উদ্দিন এমপি’র সততা ও নিষ্ঠার প্রতি এখনও শ্রদ্ধাশীল। তারা তার পিতার সুযোগ্য সন্তান হিসেবে তাকে দেখতে চান। গতকাল শুক্রবার মিনহাজ উদ্দিন শরীফ আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা বাজার, পশ্চিমবাগ বাজারসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। তিনি বানিয়াচং উপজেলার ১নং ইউনিয়নের বড়বাজার, ২নং ইউনিয়নের তোপখানা মহল্লা ও ৪নং ইউনিয়নের নতুন বাজার এলাকায় গণসংযোগ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com