সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

বিক্ষোভ মিছিল শেষে বাহুবলে উপজেলা চেয়ারম্যানের সাথে কৃষকলীগ নেতৃবৃন্দের সাক্ষাৎ

  • আপডেট টাইম শনিবার, ২ নভেম্বর, ২০১৩
  • ৫০৪ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলায় গতকাল বিকালে স্থানীয় বাহুবল বাজারে আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও পথসভায় থানা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আঃ রহমান ও কৃষকলীগ নেতা শেখ সেলিমের নেতৃত্বে দুই শতাধিক নেতা কর্মীকে নিয়ে অংশ গ্রহন করেন। মিছিল ও পথসভা শেষে আব্দুর রহমান ও কৃষকলীগ নেতা শেখ সেলিমের নেতৃত্বে হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও বাহুবল উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির চৌধুরীর সাথে সৌজনৗ সাক্ষাত করেন। সাক্ষাত কালে উপজেলা চেয়ারম্যান তাদেরকে রাজপথ দখল ও সকল আন্দোলনের আহ্বান জানিয়ে সর্বাত্বক সহযোগীতার আশ্বাস প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন সাবেক কৃষকলীগের থানা সভাপতি ফরিদ তালুকদার, কৃষকলীগ নেতা আরজু মিয়া, কদ্দুছ মিয়া, নূর মিয়া, আব্দুল্লাহ, ইউনুছ, সদর ইউপির সভাপতি মালেক মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম, সহ-সভাপতি মাসুক মিয়া, ৩নং ইউপির যুগ্ম সাধারণ সম্পাদক সামছুল মিয়া, সাংগঠনিক সম্পাদক ফরিদ মিয়া, ২নং ইউপির সভাপতি মুহিত ও তার নেতৃবৃন্দ, ১নং স্নানঘাট ইউপির সাধারণ সম্পাদক জমির মিয়া, মোতালিব, সাইদুল, ফারুক, বজলু, আজীজ, হাবীব, বাচ্চু, হারুন, জলিল খাঁ, হারিছ, দুলাল, অনুপ, আবু সাইদ, মুহিত, জাবেদ, কালাম, ছালাম, রিমন, ওয়ারিছ, আব্দুল হাই, আবিদ, আব্দাল, উজ্জল, অনু, মিয়া, ছুরুক মিয়া, কাইয়ুম, মন্নান, বুরহান, এনামুল, সাদ্দদ, ওয়াহিদ, নাছির, গুনু মিয়া, মুয়াজ্জল, বশির, রাশেল, দ্বিপক প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com