বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

মরহুম সাংবাদিক রাহাত চৌধুরীর ভাই মুজাহিদ চৌধুরীর ইন্তেকাল

  • আপডেট টাইম শনিবার, ৬ ডিসেম্বর, ২০১৪
  • ৫৩৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মরহুম শামছুল আলম চৌধুরী রাহাতের আপন ছোট ভাই লাখাই উপজেলাধীন করাব গ্রামের বাসিন্দা বিশিষ্ট মুরুব্বী মোঃ মুজাহিদ উদ্দিন চৌধুরী গতকাল শুক্রবার ভোর রাত ৫ টায় তার নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি……..রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর। তিনি স্ত্রী, ১ মেয়ে ও ২ ছেলে সহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। এদিকে একই দিন বাদ জুম্মাহ করাব কদমতলী সংলগ্ন মাঠে মরহুম মুজাহিদ চৌধুরীর নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন, জনপ্রতিনিধি ও সাংবাদিক সহ বিপুল সংখ্যক ধর্মপ্রান মুসল্লী। পরে তাকে ওই গ্রামস্থ ছালমা-সাদত পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মোঃ মুজাহিদ উদ্দিন চৌধুরী মৃত্যুতে লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ মুশফিউল আলম আজাদ, ছালমা-সাদত স্মৃতি পর্ষদের সভাপতি প্রভাষক আজিজুল হাসান চৌধুরী শাহিন ও সাধারন সম্পাদক সাংবাদিক রফিকুল হাসান চৌধুরী তুহিন, এনজিও চৌকসের সাধারন সম্পাদক এডঃ এনাম আহমেদ, সাংগঠনিক সম্পাদক এডঃ নিজাম উদ্দিন ও অর্থ সম্পাদক আমিনুর রহমান খোকন গভীর শোক ও,শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।
উল্লেখ্য গত ২৬ নভেম্বর তার ভাই হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট সামছুল আলম চৌধুরী রাহাত ইন্তেকাল করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com