নবীগঞ্জ প্রতিনিধি ॥ সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য কাব্যকথা সাহিত্য পদকে ভূষিত হওয়ায় মোঃ গোলাম রহমান লিমনকে বাঁশপাতা সোসাইটির পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল সন্ধ্যায় শহরের ওসমানী রোডেস্থ কার্য্যলয়ে বাঁশপাতা সোসাইটির অফিসে তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়।
সোসাইটির সভাপতি ডাঃ আজিজুর রহমানের সভাপতিত্বে ও কবি পৃথ্বিশ চক্রবর্তীর অপুর পরিচালনায় অনুষ্টিত সংবর্ধনায় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক এটি এম নুরুল ইসলাম খেজুর, আনোয়ার হোসেন মিঠু, দৈনিক বিবিয়ানার সম্পাদক ফখরুল ইসলাম চৌধুরী, মোঃ আলমগীর মিয়া, আবু তালেব, শাহ তজম্মুল আলী নিলু, ডাঃ মৃণাল কান্তি দাশ বাদল, ডাঃ মির্জা রিয়াদ হাসান, ডাঃ সাইফুর রহমান সাগর, ডাঃ শাহ নেওয়াজ, থানা শ্রমিক দলের সাধারন সম্পাদক মনর উদ্দিন, ফার্মাকেয়ার ল্যাবরটরিজ এরিয়া ম্যানাজার মোঃ জাকির হোসেন, বেক্সিমকো ফার্মার মোঃ শফিকুল ইসলাম, জিসকা ফার্মার মোঃ শামীম, ফার্মা কেয়ার বিল্লাল হোসেন, নিপা ফার্মার মোঃ এছহাক আলী, কেমিস্ট্র ফার্মার পল্টু দাশ, লীড ফার্মার মাসুদ তালুকদার, ইবনে হায়ছাম ফার্মার বুলবুল, উপজেলা সমবায় সমিতির সহকারী পরিদর্শক, নয়ন মনি সূত্রধর, অফিস সহায়ক রতন কুমার রায়, সাইফুল, সৌরভ, দীপন, রব্বানী, এমদাদ, ফজলে রাব্বি প্রমুখ।