সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

আধ্যপাশায় দূর্বৃত্তদের হামলায় এক ব্যাক্তি আহত

  • আপডেট টাইম সোমবার, ১ ডিসেম্বর, ২০১৪
  • ৫৩২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার দক্ষিনাচরে দুর্বৃত্তদের হামলায় এক রাজমিস্ত্রি ঠিকাদার গুরুতর আহত হয়েছে। এসময় দুর্বৃত্তরা মারধোর করে নগদ টাকা লুটে নিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাত অনুমান ৯টার দিকে।
আহত সূত্রে জানা যায়, সদর উপজেলার দক্ষিনাচর গ্রামের মৃত আঞ্জব আলীর ছেলে কদ্দুস মিয়া (৩২) গত শুক্রবার রাত ৯টার দিকে শায়েস্তাগঞ্জ পুরান বাজার থেকে কাজ শেষে মোটর সাইকেল যোগে বাড়ি ফিরছিল। এসময় আধ্যপাশা গ্রামের প্রাইমারী স্কুলের সামনে পৌঁছামাত্র লস্করপুর গ্রামের ৭/৮ জন মিলে তার গতিরোধ করে। পরে তাকে পাশের ধানের জমিতে নিয়ে দেশীয় অস্ত্র শস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়। ধারালো ছুড়ির আঘাতে তার শরীরের বিভিন্ন অংশে রক্তাক্ত জখম হয়। পরে হুলুস্থল শুনে একই এলাকার জালাল মিয়াসহ ৪/৫জন এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com