শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

আহমদাবাদ ইউনিয়নে সেনিটেশন প্রকল্প পরিদর্শনে তিউনিশিয়ার প্রতিনিধি দল

  • আপডেট টাইম বুধবার, ২৬ নভেম্বর, ২০১৪
  • ৫৫১ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটের আহমদাবাদ ইউনিয়নে স্থাপিত সেনিটেশন প্রকল্প পরিদর্শন করেছেন তিউনিশিয়ার বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তারা। গতকাল সকালে তিউনিসিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ের রিজিওনাল কর্মকর্তা গড ফ্রাইডা কিমেন্ট’র নেতৃত্বে ১২ সদস্যে প্রতিনিধি দলকে স্বাগত জানান ইউপি চেয়ারম্যান আবেদ হাসনাত চৌধুরী সনজু ও ওয়ার্ল্ড ব্যাংকের বাংলাদেশ প্রতিনিধি রোকেয়া রহমান। ওই প্রতিনিধি দল ইউনিয়নের বিভিন্ন স্থানে স্থাপিত অপসেট লেট্রিন স্থাপন প্রকল্প ঘুরে দেখে এসে ইউনিয়ন কমপ্লেক্স মিলনায়তনে এক মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় উপস্থিত ছিলেন, তিউনিসিয়ার আলফ্রেড সেকারো, কারলি  লিমু, রেমেজিয়াম সাংগু, স্টিবেন কিবরিটি, হিবাট কিবাংগা, ডুরুমেয়া মুলাশানি, থেরেসাইয়া কিউট, এনিতিকে মাউয়াকিতালিমা, মিস ইম্মানুলা সাফারি, কাপুসু মুয়ামবুলি, আশার মাঠ কর্মী শামীম আহম্মদ, ইউনিয়ন পরিষদের সচীব, সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। মত বিনিময় সভা শেষে তিউনিসিয়ার প্রতিনিধি দল সে দেশের একটি উপহার তুলে দেন চেয়ারম্যান সনজু চৌধুরীর হাতে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com