মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পবিত্র শবে কদর আজ সংসদে প্রথম বক্তব্যেই উন্নয়ন বঞ্চনার কথা বললেন হুইপ জি কে গউছ এমপি হবিগঞ্জ শহরের তিনকোনা পুকুর পাড়ের ওয়ার্কওয়ে নষ্ট হচ্ছে রক্ষণাবেক্ষণের অভাবে নবীগঞ্জে সিএনজি অটোরিকশা মালিক সমবায় সমিতির নগদ অর্থ বিতরণ নবীগঞ্জে ফারিয়া’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল মালিক চৌধুরী আর নেই মাধবপুরে মসজিদের নাম ফলক ভেঙে ফেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ॥ ১৪৪ ধারা জারি লাখাইয়ে হ্যান্ডকাপসহ পালিয়ে যাওয়া আসামি গ্রেফতার শহরে আরও এক কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেফতার হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের উপদ্রব ॥ তালিকা পুলিশের হাতে

স্কয়ার কোম্পানির সংঘর্ষের ঘটনায় দায়েরকৃত ২ মামলায় সকল আসামীর জামিন মঞ্জুর

  • আপডেট টাইম শুক্রবার, ২১ নভেম্বর, ২০১৪
  • ৫১৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার শাহজীবাজের নির্মানাধিন স্কয়ার টেক্সটাইল মিল্সে জমি সংক্রান্ত বিরুদ নিয়ে সংঘর্ষের ঘটনায়  দায়েরকৃত চাদাবাজি মামলায় জমির মালিকদের জামিন মঞ্জুর করেছেন আদালত।
জানা যায়, মাধবপুর উপজেলার শাহজীবাজার শিল্পাঞ্চলে স্কয়ার গ্র“পের নির্মানাধীন টেক্সটাইল মিলস কর্তৃপক্ষ ও এলাকাবাসীর মধ্যে জমি নিয়ে মঙ্গলবার সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে পুলিশ জমির মালিকসহ ১৫ জন আহত হয়। এরই প্রেক্ষিতে মিলের মানব সম্পদ কর্মকর্তা ইফতেকার সুয়াইব বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখ করে চুরি ও চাঁদাবাজির অভিযোগে একটি মামলা দায়ের করে। পর দিন বুধবার সকালে মাধবপুর থানার এসআই মোজাফফর হোসেন বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৫০/৬০ জনের বিরুদ্ধে আরেকটি পুলিশ এসল্ট মামলা দায়ের করে। ওই দুই মামলার এজাহারে উল্লেখিত আসামী, শহীদ মিয়া, ইসমাইল মিয়া, হাছন আলী চৌধুরী, ফরহাদ মিয়া, লিটন, বাচ্চু মিয়া, মস্তু মিয়া, ফজলুল হক, আক্কাছ মিয়া, সামাদ মিয়া, আলমগীর মিয়া, হারুণ মিয়া ও খাইরুন্নেছাসহ অভিযুক্ত সবাই গতকাল আদালতে হাজির হলে বিচারক তাদের জামিন মঞ্জুর করেন।
উল্লেখ্য গত মঙ্গলবার দুপুরে স্কয়ার গ্র“পের কর্মকর্তা-কর্মচারিরা তাদের সীমানা প্রাচির সংলগ্ন স্থানীয় বাসিন্দা শহিদ মিয়া, ইসমাইল মিয়া ও হাছন আলী চৌধুরীর প্রায় ১ একর ভূমি জবর দখল করতে গেলে সংঘর্ষ বাধে। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৫৭ রাউন্ড শর্টগানের গুলি ও ১৪ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে পরিস্থিতি সামাল দেয়। এ সময় ৪ পুলিশ সদস্যসহ ১৫ জন আহত হয়। স্থানীয় এলাকাবাসী ও জমির মালিকগণ জানান, এলাকার সাধারন লোকজন চরম আতংকে দিনাতিপাত করছেন। তারা জানান, শিল্পের মালিক পক্ষের পছন্দনীয় ভূূমি তাদের অনুকুলে ছেড়ে না দিলেই চাঁদাবাজীসহ বিভিন্ন মামলায় জড়িয়ে হয়রানি করাসহ কখনো কখনো শারীরিক নির্যাতনও করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com