সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পবিত্র শবে কদর আজ সংসদে প্রথম বক্তব্যেই উন্নয়ন বঞ্চনার কথা বললেন হুইপ জি কে গউছ এমপি হবিগঞ্জ শহরের তিনকোনা পুকুর পাড়ের ওয়ার্কওয়ে নষ্ট হচ্ছে রক্ষণাবেক্ষণের অভাবে নবীগঞ্জে সিএনজি অটোরিকশা মালিক সমবায় সমিতির নগদ অর্থ বিতরণ নবীগঞ্জে ফারিয়া’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল মালিক চৌধুরী আর নেই মাধবপুরে মসজিদের নাম ফলক ভেঙে ফেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ॥ ১৪৪ ধারা জারি লাখাইয়ে হ্যান্ডকাপসহ পালিয়ে যাওয়া আসামি গ্রেফতার শহরে আরও এক কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেফতার হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের উপদ্রব ॥ তালিকা পুলিশের হাতে

পইল গ্রামে নির্যাতনের শিকার মায়ের মামলায় পুত্র জেলে

  • আপডেট টাইম শুক্রবার, ২১ নভেম্বর, ২০১৪
  • ৬৪১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার পৈল গ্রামের হাকিমুন্নেছা নামে এক বিধবা মহিলা তাঁর পুত্র, পুত্রবধূ ও নাতিদের নির্যাতনের শিকার হচ্ছেন। এ ব্যাপারে হাকিমুন্নেছা বাদী হয়ে ২ পুত্র, এক পুত্রবধূ ও ২ নাতির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। বাদী হাকিমুন্নেছা ওই গ্রামের মৃত আব্বাছ আলীর স্ত্রী। আসামীরা হচ্ছেন-হাকিমুন্নেছার ২ ছেলে নজরুল ইসলাম মাসুক ও আব্দুল কদ্দুছ, পুত্রবধূ (মাসুকের স্ত্রী) শামসুন্নাহার ওরপে পুতুল, ২ নাতি (মাসুকের ছেলে) সোহাগ মিয়া ও সোয়েব মিয়া।
মামলার বিবরণে প্রকাশ, বাদী হাকিমুন্নেছার স্বামী আব্বাছ আলী পোস্টাল ডিপার্টমেন্টে চাকুরী করতেন। প্রায় ১০ বছর পূর্বে স্ত্রী, ৩ ছেলে ও ৩ মেয়েকে উত্তরাধিকার রেখে আব্বাছ আলী মারা যান। জীবদ্দশায় আব্বাছ আলী তাঁর সম্পত্তি স্ত্রী, ৩ ছেলে ও ৩ মেয়েদের মধ্যে মৌখিকভাবে বন্ঠন করে দিয়ে যান। সবাই পৃথকভাবে বসবাস করছেন। হাকিমুন্নেছা তাঁর ছোট ছেলে ফারুক আহমেদের কাছে থাকতেন। ফারুক আহমেদ তার ৩ বোনের ও মা’র সম্পত্তি দেখাশুনা করতেন। চলতি বছরের মার্চ মাসে ফারুক আহমেদ মারা যান। এর পর পরই অপর দুই ভাই মামলার আসামী নজরুল ইসলাম মাসুক ও আব্দুল কদ্দুছ মিলে তাদের ৩ বোন এবং মা’র সম্পত্তি দখলে নিয়ে যায়। সম্পত্তি কোন উপস্বত্ত্ব বোন কিংবা মাকে দেয় নাই। এ ব্যাপারে মা এবং বোনরা মিলে মাসুক ও আব্দুল কদ্দুছকে জিজ্ঞাসা করলে তারা জানায় এ সম্পত্তিতে তাদের কোন অংশ নেই। এ নিয়ে মনোমালিন্য সৃষ্টি হয়। গত ১৩ সেপ্টেম্বর দুই ভাইয়ের কাছে বোনেরা সম্পত্তির আয় ব্যয়ের হিসাব দাবী করে। এ সময় দুই ভাই উত্তেজিত হয়ে তাদের মা সহ বোনদের গালাগালি করে। এ সময় বোনেরা প্রতিবাদ করলে দুই ভাইসহ উল্লেখিত আসামীরা জোরপূর্বক হাকিমুন্নেছার ঘরে ঢুকে মারপিট করে। এ সময় বোনেরা এগিয়ে গেলে তাদেরকেও তারা মারপিট করে এবং হাকিমুন্নেছার পেনশনের ৮০ হাজার টাকা তারা নিয়ে যায়। এ ব্যাপারে হাকিমুন্নেছা বাদী হয়ে আদালতে মামলা দায়ের করলে তাদের বিরুদ্ধে সমন জারী করা হয়। আসামীরা হাজির হলে নজরুল ইসলাম মাসুককে জেল হাজতে ও অপর আসামীদের ৫’শ টাকা বন্ডে জামিন দেন আদালত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com