সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

নবীগঞ্জের সদরঘাট প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের বিদায় সংবর্ধনা

  • আপডেট টাইম শুক্রবার, ২১ নভেম্বর, ২০১৪
  • ৫৫৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট ফকিরপাড়া হাজী শাহ আব্দুর রউফ বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে সমাপনী পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। ক্বাজী আলী আহমদের সভাপতিত্বে ও প্রধান শিক্ষিকা আরফা বেগম চৌধুরীর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দাতা সদস্য হাজী শাহ সাদত মিয়া। বিশেষ অতিথি ছিলেন, ক্বাজী নুরুজ আলী। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কমিটির সদস্য শাহ অলিউর রহমান, শাহ আজিজুর রহমান, অভিবাবক সদস্য শাহ আবিদুর রহমান, মহিলা সদস্য ডলি বেগম, পারভিন বেগম, আয়েশা খানম রানী, সহকারী শিক্ষিকা দেওয়ান মাহবুবা ফারজানা চৌধুরী, মাহিমা বেগম, রোজি বেগম, শাহ মিছলু মিয়া (হাফেজ), যুবলীগের ওয়ার্ড সভাপতি শাহ সুমন মিয়া, উপজেলা শ্রমিকলীগের সহ-সভাপতি ডাঃ শাহ মনসুর আহমেদ প্রমুখ। সভায় দাতা সদস্য হামিদা খাতুন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য একটি বৃত্তি ঘোষনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com