সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

চেম্বারের ৩ পরিচালককে বগলা বাজারের ব্যবসায়ীদের সংবর্ধনা

  • আপডেট টাইম বুধবার, ১৯ নভেম্বর, ২০১৪
  • ৪৯২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নব নির্বাচিত তিন পরিচালককে সংবর্ধনা দিয়েছে বগলা বাজারের ব্যবসায়ীরা। গতকাল রাত ৮টায় যাদেরকে সংবর্ধনা দেয়া হয় তারা হলেন চেম্বারের পরিচালক ও যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম, চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান শামীম ও চেম্বার পরিচালক এবং জেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর জাহির উদ্দিন, উত্তম বণিক, শেফাল বণিক ও আজিজুর রহমান, রূপক দেব, ইব্রাহিম খলিল,সুব্রত বণিক প্রমুখ।
ব্যবসায়ী নেতৃবৃন্দ নব-নির্বাচিত তিন পরিচালককে অনুষ্ঠানের শুরুতেই ফুলেল শুভেচ্ছা জানান। তারা পরিচালকদের কাছে ব্যবাসয়ীদের সুখে-দুঃখে পাশে থাকার আহবান জানান। তিন পরিচালক ব্যবসায়ীদের আশ্বাস দেন যে কোন প্রয়োজনে তারা ব্যবসায়ীদের পাশে থাকবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com