বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

মাধবপুরে স্কুল ছাত্রীর বিষপানে আত্মহত্যা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০১৪
  • ৪৯৫ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে মনি রাণী সরকার (১৫) নামে এক স্কুল ছাত্রী কিটনাশক পান করে আত্বহত্যা করেছে। গতকাল বোধবার সন্ধ্যায় উপজেলার আদাঐর ইউনিয়নের খিলগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, খিলগাঁও গ্রামের হিরালাল সরকারের মেয়ে আউলিয়াবাদ আর কে উচ্চ বিদ্যালয়ের অষ্ঠম শ্রেণীর ছাত্রী মনি রাণী সরকার পারিবারিক কলহের জের ধরে বিকেল ৫টার দিকে ঘরে থাকা কিটনাশক পান করে। পরে বিষ ক্রিয়ায় আক্রান্ত হয়ে মনি ছটপট করতে থাকলে পরিবারের লোকজন তাকে প্রথমে মাধবপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার মনির অবস্থা আশংকাজনক দেখে তাকে বি-বাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করেন। বি-বাড়িয়া নেয়ার পথে সাহবাজপুর নামক স্থানে সন্ধ্যা ৭টার দিকে মনির মৃত্যু হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান মির খোর্শেদ আলম জানান, সম্ভবত চলতি জেএসসি পরীক্ষা খারাপ হওয়ায় কিটনাশক পান করেছে মনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com