শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু হরতালের কারনে ছাত্র-ছাত্রীদের ভোগান্তি

  • আপডেট টাইম রবিবার, ৯ নভেম্বর, ২০১৪
  • ৫১৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ সারা দেশের ন্যায় নবীগঞ্জ উপজেলায়ও শিশুদের প্রতিযোগীতামুলক জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু হয়েছে। গতকাল শুক্রবার সকালে বাংলা ১ম পত্রের পরীক্ষা সুন্দর ও সুষ্টভাবে সম্পন্ন হয়েছে। এ বছর নবীগঞ্জ উপজেলায় নবীগঞ্জ জে কে মডেল উচ্চ বিদ্যালয়, আউশকান্দি রঃ পঃ স্কুল এন্ড কলেজ, ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়, দিনাপুর উচ্চ বিদ্যালয়ের ৪টি কেন্দ্রে জেএসসি মোট ৩ হাজার ৮ শত ৮৭ জন এবং জেডিসিতে ৯ শত ১ জন পরীক্ষার্থী থাকলেও গতকাল শুক্রবার বাংলা ১ম পত্রের পরীক্ষায় জেএসসিতে ১ হাজার ৩শ ৫০ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৩শ ৩১ জন এবং জেডিসিতে ৮শ ৯৪ জনের মধ্যে ৮শ ৫৭ জন পরীক্ষায় অংশগ্রহন করে। গতকালের পরীক্ষায় জেএসসিতে ১৯ জন এবং জেডিসিতে ৩৭ জন অনুপস্থিত ছিল। তবে অনেক পরীক্ষার্থী সকাল ৯ টায় পরীক্ষা শুরুর বিষয়টি অবগত না থাকায় প্রায় আধাঘন্টা দেরীতে পরীক্ষায় অংশগ্রহন করতে দেখা গেছে। গতকাল শুক্রবার সকালে নবীগঞ্জ জে কে মডেল স্কুল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ লূৎফর রহমান। এ সময় তার সাথে ছিলেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশিনার ভুমি মোঃ আনোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল, সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, জে কে স্কুল পরীক্ষা কেন্দ্র সচিব মোঃ আব্দুস সালাম, আঞ্জব আলী হাইস্কুলের প্রধান শিক্ষক রিয়াজুল করিম জানু প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com