মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

সীমান্তের আসামপাড়া বাজারে দুঃসাহসিক চুরি

  • আপডেট টাইম রবিবার, ৯ নভেম্বর, ২০১৪
  • ৬৩৭ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট সীমান্তের আসামপাড়া বাজারের পশু চিকিৎসক ডাঃ শফিকুল আলম পটুর ফামের্সীতে দুঃসাহসিক চুরি হয়েছে। চোরেরা ফার্মেসীর তালা ভেঙ্গে দোকানে প্রবেশ করে নগদ ৮ হাজার টাকা ও প্রায় ১ লাখ টাকার ওষুধ চুরি করে নিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দিবাগত রাতে। ডাঃ পটু জানান, আসামপাড়া বাজারে অবস্থিত তার ফার্মেসীতে চোরেরা ঢুকে ফার্মেসীতে রক্ষিত জিনিষপত্র তছনছ করে। এরপর ড্রয়ার এবং আলমিরার তালা ভেঙ্গে নিয়ে যায় অর্থকড়ি ও ওষুধপত্র। নিয়মিত পাহারাদার থাকার পরও আসামপাড়া বাজারে প্রায়ই ঘটছে চুরি ও লুটপাটের ঘটনা। তিনি বিষয়টি স্থানীয় চেয়ারম্যান ও বাজার সেক্রেটারীকে অবহিত করেছেন। বাজারের ব্যবসায়ীরা জানান, বাজার সেক্রেটারীর বিরুদ্ধে নানা অভিযোগ থাকার পরও চেয়ারম্যান বিষয়টি এড়িয়ে যাচ্ছেন। কোরবানীর ঈদের পর নতুন বাজার কমিটি গঠনের আশ্বাস দেয়ার পরও চেয়ারম্যান মাওলানা তাজুল ইসলাম নানা অজুহাতে তা এড়িয়ে যাচ্ছেন। এনিয়ে ব্যবসায়ীদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com