নবীগঞ্জ প্রতিনিধি ॥ দেওয়ান শাহ নেওয়াজ মিলাদ গাজী বলেছেন, বর্তমান সরকার শ্রমিকদের কল্যাণে কাজ করছে। শ্রমিকলীগের নেতা-কর্মীদেরকে সাংগঠনিক কর্মকান্ড জোরদারের মাধ্যমে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। তিনি নবীগঞ্জের ঘরে ঘরে গ্যাস সরবরাহে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সরকারের প্রতি দাবি জানান। গতকাল নবীগঞ্জ উপজেলার ১০নং দেবপাড়া ইউনিয়ন শ্রমিকলীগের আহবায়ক কমিটি গঠনের লক্ষ্যে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
উপজেলা শ্রমিকলীগের সভাপতি আবদাল করিম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনসার মিয়া তালুকদার এবং শ্রমিকলীগ নেতা আরিফুল ইসলাম হেলালের যৌথ পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, সহ-সভাপতি আব্দুল মুহিত চৌধুরী, সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রবীন্দ্র কুমার পাল, উপজেলা কৃষকলীগের সভাপতি শেখ শাহনুর আলম ছানু, সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক ফরহাদুজ্জামান মোহিত, আফজল মিয়া চৌধুরী। শ্রমিকলীগ নেতা হাফিজ ক্বারী জাহাঙ্গীর আলীর কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সভায় বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদের উপজেলা সভাপতি দুলাল আহমদ চৌধুরী, শাহ সাকের আলী, তেরা মিয়া, দেবপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল করিম ফজলু, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুকিত, উপজেলা শ্রমিকলীগের সহ-সভাপতি ডাঃ শাহ মনসুর আহমদ, দিলশাদ মিয়া, সাংগঠনিক সম্পাদক সোফায়েল আহমদ, প্রচার সম্পাদক মনর মিয়া, নজির মিয়া, শাহ মিন্নত আলী, দেবপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি শামীম আহমদ, ছাত্রলীগ নেতা আলমগীর খান, সুহেল মিয়া প্রমুখ। সভায় মোঃ আবুল কালাম আজাদকে আহবায়ক, আরিফুল ইসলাম হেলাল, মোঃ আনোয়ার মিয়া, মোঃ জাবেদ হোসেন ও শাহ মোহন মিয়াকে যুগ্ম আহবায়ক এবং মোঃ শিরুল মিয়া, শাহ ইসমাইল মিয়া, মোঃ মনির মিয়া, মোঃ সালমান মিয়া, মোঃ জাহেদ মিয়া, মোঃ ফারছু মিয়া, মোঃ আব্দুল হামিদ, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ মোহিদ মিয়া, মোঃ শাহাব উদ্দিন, মোঃ আব্দুল লতিফ, মোঃ নুর উদ্দিন, মোঃ আব্দুর রউফ, মোঃ আব্দুল আব্দুল হান্নান, নারদ বাবু ও রঞ্জিত বাবুকে সদস্য করে ২১ সদস্য বিশিষ্ট দেবপাড়া ইউনিয়ন শ্রমিকলীগের আহবায়ক কমিটি গঠন করা হয়।