বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

দেশের জনসংখ্যাকে জন শক্তিতে রূপান্তরিত করতে হবে-এমপি মাহবুব

  • আপডেট টাইম রবিবার, ২ নভেম্বর, ২০১৪
  • ৫৪৫ বা পড়া হয়েছে

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য এডঃ মাহবুব আলী বলেছেন-আমাদের অতীত ইতিহাস-ঐতিহ্য খুবই সমৃদ্ধ ছিল। কৃষি বিপ্লবের জন্য ১৯১৩ সালে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার নোবেল’র পুরস্কারের টাকা দিয়ে তিনি সমবায় ভিত্তিতে আধুনিক যন্ত্রপাতি ক্রয় করে ছিলেন। আস্তে আস্তে সমবায় বৃহত্তর আকার ধারন করেছে। আমাদের দেশে জনসংখ্যাকে জন শক্তিতে রূপান্তরিত করতে হবে। আমরা যদি দক্ষ জনশত্তি গড়ে তুলতে পারি তাহলে জনসংখ্যা কোন সমস্যা না। চাকুরীর পিছনে না ঘুরে সমবায় সমিতির ভিত্তিতে যদি ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসা শুরু করা যায় তাহলে বেকারত্ব দূর হবে। তবে যোগ্য ও সৎ নেতৃত্ব দরকার। তিনি গতকাল শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। উপজেলা নিবাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, পৌর মেয়র হিরেন্দ্র লাল সাহা, ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শাহ মোঃ মুসলিম, প্রেসক্লাবের সভাপতি আলাউদ্দিন আল রনি, জাপা সভাপতি কদর আলী মোল্লা। বিআরডিবির সহকারী কর্মকর্তা ফয়সল চেীধুরীর পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমবায় কর্মকর্তা অলি আহাদ চৌধুরী, যুব উন্নয়ন কর্মকর্তা শেখ সাহাবউদ্দিন, ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সুকোমল রায়, শ্রমিক নেতা ফিরোজ মিয়া, সফল সমবায়ী নাজমা আক্তার প্রমূখ। এর আগে একটি র‌্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com