সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

মাধবপুরে ভ্রাম্যমান আদালতে ১ মাতালের ২মাসের কারাদন্ড

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০১৪
  • ৫৬৯ বা পড়া হয়েছে

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুরে ১মাতালকে ২মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। দণ্ডপ্রাপ্ত মাতালের নাম ফানু মিয়া (৪৬)। সে বি,বাড়িয়া জেলার সরাইল উপজেলার মলাইশ গ্রামের জারু মিয়ার ছেলে। পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে-মঙ্গলবার রাত ৯টার দিকে ফানু মিয়া সহ ৭/৮ জন লোক উপজেলার শ্রীধরপুর গ্রামের একটি গাছ বাগানে বসে মদ খেয়ে মাতলামি করছিল। এ সময় স্থানীয় জনতা তাদেরকে ডাকাত মনে করে ধাওয়া করে ফানুকে মাতাল অবস্থায় আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। পরে জানা যায় ফানু ওই এলাকার একজন মেহমান। বিষয়টি নিশ্চিত হয়ে পুলিশ তাকে রাত ১১টার দিকে ইউএনও কার্যালয়ে হাজির করলে সেখানে ভ্রাম্যমান আদালত স্থাপন করে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে ফানুকে ২ মাসের বিনা শ্রম কারাদণ্ড প্রদান করেন ইউএনও।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com