শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিদ্যুতের ট্রান্সফরমার চুরির অভিযোগে গ্রেফতার ৩ ॥ চোরাই মালামাল উদ্ধার হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ৬টি শিক্ষা প্রতিষ্ঠানে ১ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ হবিগঞ্জ পৌর এলাকার বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সৈয়দ মুশফিক আহমেদের খাদ্য সামগ্রী বিতরণ সুলতান মাহমুদপুরে সাপের কামড়ে কৃষকের মৃত্যু নবীগঞ্জে রোটারী ক্লাবের উদ্যোগে শতাধিক বন্যার্ত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ নবীগঞ্জে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল লস্করপুরে বন্যার্তদের বিনামূল্যে চিকিৎসাসেবা দিল জেলা পুলিশ নবীগঞ্জের গহরপুরে শিক্ষার আলো ছড়াচ্ছে নতুন প্রাথমিক বিদ্যালয় শায়েস্তাগঞ্জ পাবলিক লাইব্রেরীর ৪২ বছর পূর্তি উদযাপন হবিগঞ্জ সদর হাসপাতালে দালালের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি

লস্করপুরে বন্যার্তদের বিনামূল্যে চিকিৎসাসেবা দিল জেলা পুলিশ

  • আপডেট টাইম শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ১০ নম্বর লস্করপুর ইউনিয়নের বন্যাদুর্গত মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে সিলেট রেঞ্জ পুলিশ।
গতকাল শুক্রবার দুপুর ৩টায় বৈদ্যের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ বিশেষ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্লুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় এবং হবিগঞ্জের পুলিশ সুপার মো. তারেক মাহমুদের তত্ত্বাবধানে ক্যাম্পটি পরিচালিত হয়।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শহিদুল হক মুন্সী, সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল হকসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ইউনিয়নের প্রায় চার শতাধিক বন্যাদুর্গত মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। হবিগঞ্জ জেলা পুলিশ হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত মেডিকেল অফিসার ও চিকিৎসক দল আন্তরিকতার সঙ্গে এ সেবা প্রদান করেন।
জেলা পুলিশ সূত্র জানায়, দুর্যোগকালীন সময়ে বন্যাদুর্গত মানুষের পাশে থেকে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশ কাজ করে যাচ্ছে। মানবিক এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com