মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ হবিগঞ্জে ট্রাফিক আইন ও সড়ক নিরাপত্তা মূলক সভা অনুষ্ঠিত লস্করপুরের ক্ষতিগ্রস্থ সড়ক পরিদর্শনকালে হুইপ জি কে গউছ ॥ জনগণের দুর্ভোগ লাঘবে ক্ষতিগ্রস্থ সড়কগুলো দ্রুত সংস্কার করা হবে হবিগঞ্জে পুলিশের অভিযান ৩ আ.লীগ নেতা গ্রেফতার বাহুবলে ৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষ ॥ আহত ২০ হবিগঞ্জ শহরে আদালত প্রাঙ্গণে সংঘর্ষে আহত দুই ॥ আটক দুই বাহুবলে ইয়াবা সেবন করে উশৃঙ্খল আচরণ যুবকের ৬ মাসের কারাদণ্ড বানিয়াচং থেকে চোরাইকৃত অটোরিকশার ব্যাটারি মৌলভীবাজারে উদ্ধার ॥ গ্রেপ্তার ২ হজ্ব প্রশিক্ষণ, মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও গণবিবাহের মতো জনকল্যাণমুলক কর্মসূচি সামনে নিয়ে আসছে হবিগঞ্জ পৌরসভা মাধবপুরে বন বিভাগের অভিযান চোরাই মূলী বাঁশসহ মিনি ট্রাক জব্দ

সুলতান মাহমুদপুরে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

  • আপডেট টাইম শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ২১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সুলতান মাহমুদপুর এলাকায় গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বিষধর সাপের কামড়ে সোহেল মিয়া (৩৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত সোহেল মিয়া হবিগঞ্জ সদর উপজেলার পইল ইউনিয়নের উত্তরপাড়া শান্তিনগর এলাকার আতানাব আলীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকালে সাড়ে ৩টার দিকে সোহেল মিয়া গরুর জন্য ঘাস কাটতে সুলতান মাহমুদপুর এলাকায় যান।
এ সময় ঘাস কাটার একপর্যায়ে একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। তবে তিনি বিষয়টিকে গুরুত্ব না দিয়ে কাজ চালিয়ে যান। পরে তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করলে তিনি বমি করেন। সঙ্গে থাকা তার ১২ বছর বয়সি ছেলে বিষয়টি বুঝতে পেরে দ্রুত তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার আরও অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে অ্যাম্বুলেন্সে করে সিলেটে নেওয়ার পথে শেরপুর এলাকায় পৌঁছালে তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে মাঠ, ঘাসের জমি ও ঝোপঝাড়ে বিষধর সাপের উপদ্রব বেড়ে যায়। তাই এসব স্থানে কাজ করার সময় সতর্কতা অবলম্বন করা এবং সাপের কামড়ের ঘটনা ঘটলে বিলম্ব না করে দ্রুত নিকটস্থ হাসপাতালে চিকিৎসা নেওয়া জরুরি বলে তারা মত দেন।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com