মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ হবিগঞ্জে ট্রাফিক আইন ও সড়ক নিরাপত্তা মূলক সভা অনুষ্ঠিত লস্করপুরের ক্ষতিগ্রস্থ সড়ক পরিদর্শনকালে হুইপ জি কে গউছ ॥ জনগণের দুর্ভোগ লাঘবে ক্ষতিগ্রস্থ সড়কগুলো দ্রুত সংস্কার করা হবে হবিগঞ্জে পুলিশের অভিযান ৩ আ.লীগ নেতা গ্রেফতার বাহুবলে ৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষ ॥ আহত ২০ হবিগঞ্জ শহরে আদালত প্রাঙ্গণে সংঘর্ষে আহত দুই ॥ আটক দুই বাহুবলে ইয়াবা সেবন করে উশৃঙ্খল আচরণ যুবকের ৬ মাসের কারাদণ্ড বানিয়াচং থেকে চোরাইকৃত অটোরিকশার ব্যাটারি মৌলভীবাজারে উদ্ধার ॥ গ্রেপ্তার ২ হজ্ব প্রশিক্ষণ, মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও গণবিবাহের মতো জনকল্যাণমুলক কর্মসূচি সামনে নিয়ে আসছে হবিগঞ্জ পৌরসভা মাধবপুরে বন বিভাগের অভিযান চোরাই মূলী বাঁশসহ মিনি ট্রাক জব্দ

বিদ্যুতের ট্রান্সফরমার চুরির অভিযোগে গ্রেফতার ৩ ॥ চোরাই মালামাল উদ্ধার

  • আপডেট টাইম শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ২০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলায় ট্রান্সফরমার চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া ট্রান্সফরমারের দুটি কোর, দুটি কয়েল (তামার তার) এবং চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত আলামতের আনুমানিক মূল্য প্রায় ৩০ হাজার টাকা। দীর্ঘদিন ধরে একটি চক্র বিভিন্ন ট্রান্সফরমার ও বৈদ্যুতিক তার চুরি করে আসছে। আর এসব তার বারবার নিষেধ করার পরও ভাঙ্গারী ব্যবসায়ীরা কেনাবেচাঁ করছে।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার রাতে সদর মডেল থানায় দায়ের করা একটি মামলার (এফআইআর নং-১৬, জিআর নং-১৬৫) ভিত্তিতে অভিযান চালিয়ে হবিগঞ্জ সদর উপজেলার ১নং লোকড়া ইউনিয়নের লোকড়া গ্রামের সমশের আলীর বসতবাড়ির সামনে থেকে তিন আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, হবিগঞ্জ সদর উপজেলার ৩নং তেঘরিয়া ইউনিয়নের মজলিশপুর গ্রামের মৃত নুর মিয়ার ছেলে মো. রহমত আলী ওরফে সোহেল (৫০), বানিয়াচং উপজেলার নয়া পাতাড়িয়া (নয়া বাড়ি) গ্রামের মৃত আলাই মিয়ার ছেলে মো. সাজিদ মিয়া (৩৪) এবং বানিয়াচং উপজেলার বটেরহাটি গ্রামের জামাল মিয়ার ছেলে মো. সায়হান মিয়া ওরফে জাকির (৩২)। সায়হান বর্তমানে হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের রামপুর গ্রামে বসবাস করেন।
এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে পেনাল কোডের ৩৭৯/৪১১ ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ জাহিদুল হক জানান, চোরদেরকে আদালতে পাঠানো হয়েছে এবং যারা জড়িত তাদেরকে ধরতেও পুলিশের অভিযান অব্যাহত আছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com