নবীগঞ্জ প্রতিনিধি ॥ প্রাকৃতিক দূর্যোগ ও যেকোনো মানবিক সংকটের দূর্যোগকালীন পরিস্থিতিতে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে রোটারী ক্লাব অব নবীগঞ্জ। এরই ধারাবাহিকতায় নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নে বন্যার্ত শতাধিক পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে রোটারী ক্লাব অব নবীগঞ্জ। গতকাল শুক্রবার সকাল ১০টায় সুবিধাভোগী পরিবারের মধ্যে শুকনো খাবার, (খাদ্য সামগ্রী) খাবার স্যালাইনসহ প্রাথমিক চিকিৎসা সেবার ঔষধ বিতরণ করেন নোটারী ক্লাব অব নবীগঞ্জ।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ ছালিক মিয়া, রোটারী ক্লাব অব নবীগঞ্জ এর সভাপতি শিরিন আক্তার, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন সবুজ, সাবেক সভাপতি শাহ্ মোস্তাকিম আলী প্রিন্স, সাবেক সভাপতি তাপস আচার্য, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও বর্তমান নির্বাহী সদস্য এম মুজিবুর রহমান, ইউপি সদস্য মাহবুব আলম খছরু, সোহান মিয়া, তোফাজ্জল হোসেন, মোঃ আকুল মিয়া ও সমাজকর্মী খলিল মিয়াসহ আরো অনেকেই।
উল্লেখ্য, গত কিছু দিন ধরে টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার দীঘলবাক ইউনিয়নের বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে ঘর বাড়ী ছেড়ে অনেক পরিবার আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন তাই বন্যা দূর্গত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক কার্যক্রম অব্যাহত রেখেছে রোটারী ক্লাব অব নবীগঞ্জ।