মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ হবিগঞ্জে ট্রাফিক আইন ও সড়ক নিরাপত্তা মূলক সভা অনুষ্ঠিত লস্করপুরের ক্ষতিগ্রস্থ সড়ক পরিদর্শনকালে হুইপ জি কে গউছ ॥ জনগণের দুর্ভোগ লাঘবে ক্ষতিগ্রস্থ সড়কগুলো দ্রুত সংস্কার করা হবে হবিগঞ্জে পুলিশের অভিযান ৩ আ.লীগ নেতা গ্রেফতার বাহুবলে ৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষ ॥ আহত ২০ হবিগঞ্জ শহরে আদালত প্রাঙ্গণে সংঘর্ষে আহত দুই ॥ আটক দুই বাহুবলে ইয়াবা সেবন করে উশৃঙ্খল আচরণ যুবকের ৬ মাসের কারাদণ্ড বানিয়াচং থেকে চোরাইকৃত অটোরিকশার ব্যাটারি মৌলভীবাজারে উদ্ধার ॥ গ্রেপ্তার ২ হজ্ব প্রশিক্ষণ, মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও গণবিবাহের মতো জনকল্যাণমুলক কর্মসূচি সামনে নিয়ে আসছে হবিগঞ্জ পৌরসভা মাধবপুরে বন বিভাগের অভিযান চোরাই মূলী বাঁশসহ মিনি ট্রাক জব্দ

হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ৬টি শিক্ষা প্রতিষ্ঠানে ১ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ

  • আপডেট টাইম শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ২০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছের প্রচেষ্টায় ২০২৫-২০২৬ অর্থবছরে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান মেরামত ও পুনর্বাসন প্রকল্পের আওতায় হবিগঞ্জের ৬টি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, মেরামত ও সংস্কার কাজের জন্য ১ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে সরকার।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মেহেদি ইকবাল স্বারিত এক পত্রে এ বরাদ্দের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বরাদ্দপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে-বসন্ত কুমারী গোপাল চন্দ্র (বিকেজিসি) সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪ ও ৬ নম্বর ভবনের মেরামত ও সংস্কারে ৩০ লাখ টাকা, বৃন্দাবন সরকারি কলেজের অডিটোরিয়াম, অর্থনীতি, এসএম কিবরিয়া ও প্রাণীবিদ্যা ভবনের সংস্কারে ২০ লাখ টাকা এবং একই কলেজের লাইব্রেরি, একাডেমিক-কাম-পরীক্ষা ভবন, ছাত্রাবাস ও ছাত্রীনিবাসের সংস্কারে আরও ২০ লাখ টাকা। হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের সীমানা পাচীর নির্মাণ ও পুকুরপাড়ে গ্রিল স্থাপনে ৩৫ লাখ টাকা, হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের একাডেমিক ও প্রশাসনিক ভবনের মেরামত ও সংস্কারে ৩০ লাখ টাকা, লাখাই মুক্তিযোদ্ধা সরকারি কলেজের অভ্যন্তরীণ রাস্তা নির্মাণে ২৫ লাখ টাকা এবং বামৈ সরকারি উচ্চ বিদ্যালয়ের সীমানা পাচীর নির্মাণে ২০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
এছাড়াও শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, হবিগঞ্জের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের মেরামত ও সংস্কারের জন্য আরও ১০ লাখ টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে।
এ বিষয়ে জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব জি কে গউছ বলেন, শিক্ষার মান-উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য আধুনিক ও নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। হবিগঞ্জের শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে আমি ধারাবাহিকভাবে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ রেখেছি। এ বরাদ্দ সেই প্রচেষ্টারই ফল। ভবিষ্যতেও আমার নির্বাচনী এলাকায় শিক্ষা খাতের উন্নয়নে আরও প্রকল্প ও বরাদ্দ আনার চেষ্টা অব্যাহত থাকবে।
তিনি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এসব উন্নয়নকাজ দ্রুত বাস্তবায়িত হলে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা সরাসরি উপকৃত হবেন এবং জেলার শিক্ষার পরিবেশ আরও সমৃদ্ধ হবে।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com