মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ হবিগঞ্জে ট্রাফিক আইন ও সড়ক নিরাপত্তা মূলক সভা অনুষ্ঠিত লস্করপুরের ক্ষতিগ্রস্থ সড়ক পরিদর্শনকালে হুইপ জি কে গউছ ॥ জনগণের দুর্ভোগ লাঘবে ক্ষতিগ্রস্থ সড়কগুলো দ্রুত সংস্কার করা হবে হবিগঞ্জে পুলিশের অভিযান ৩ আ.লীগ নেতা গ্রেফতার বাহুবলে ৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষ ॥ আহত ২০ হবিগঞ্জ শহরে আদালত প্রাঙ্গণে সংঘর্ষে আহত দুই ॥ আটক দুই বাহুবলে ইয়াবা সেবন করে উশৃঙ্খল আচরণ যুবকের ৬ মাসের কারাদণ্ড বানিয়াচং থেকে চোরাইকৃত অটোরিকশার ব্যাটারি মৌলভীবাজারে উদ্ধার ॥ গ্রেপ্তার ২ হজ্ব প্রশিক্ষণ, মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও গণবিবাহের মতো জনকল্যাণমুলক কর্মসূচি সামনে নিয়ে আসছে হবিগঞ্জ পৌরসভা মাধবপুরে বন বিভাগের অভিযান চোরাই মূলী বাঁশসহ মিনি ট্রাক জব্দ

হবিগঞ্জ পৌর এলাকার বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সৈয়দ মুশফিক আহমেদের খাদ্য সামগ্রী বিতরণ

  • আপডেট টাইম শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ২৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডের বন্যায় ক্ষতিগ্রস্তদের খাদ্য সামগ্রী বিতরণ করেছেন হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও বিশিষ্ট সমাজকর্মী সৈয়দ মুশফিক আহমেদ। তিনি গতকাল শুক্রবার বিকেলে হবিগঞ্জ পৌর এলাকার ২নং ওয়ার্ডে সরজমিনে বন্যায় ক্ষতিগ্রস্ত দানিয়ালপুর পরিদর্শন করেন। এ সময় তিনি তাদের খোঁজ খবর নেন এবং প্রায় ৩ শতাধিক নারী পুরুষের মাঝে খাদ্য সামগ্রী উপহার হিসেবে তুলে দেন। স্বেচ্ছাসেবক দল নেতা ও হবিগঞ্জ পৌর সভার মেয়র প্রার্থী সৈয়দ মুশফিক আহমেদ জানান, সামাজিক দায়বদ্ধতা ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার অংশ হিসেবেই আমার এই আয়োজন। অতীতেও আমি দলীয় কর্মকান্ড চালিয়ে যাওয়ার পাশাপাশি মানুষের সুখ দুঃখে পাশে ছিলাম। এখনো মানুষের সুখ দুঃখে পাশে থাকার চেষ্টা করছি এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। তিনি আরো বলেন-বিপদগ্রস্ত মানুষের পাশে থাকাই রাজনীতির প্রকৃত সংজ্ঞা। জন কল্যাণে কাজ করার উদ্দেশ্যেই আমার রাজনীতিতে আমার পদাপর্ণ। মানুষের প্রত্যাশা পূরণই হোক আমাদের সকলের রাজনীতি। এ সময় স্থানীয় মুরুব্বীয়ানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com