বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালী পূর্ব সমাবেশে হুইপ জি কে গউছ দেশের গণতন্ত্রের জন্য সবচেয়ে বেশি অবদান রেখেছে বিএনপি ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হবিগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত তারেক রহমানের নেতৃত্বে নতুন দেশ গড়ার প্রত্যয়-সৈয়দ ফয়সল এমপি নজরুল বর্ষ উপলক্ষে নবীগঞ্জে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত আহ্বায়ক হলেন জিয়াউল আহসান সদস্য সচিব হুমায়ূন কবির গ্রাহক সেবাকে অগ্রাধিকার দিয়ে সম্মিলিত ইসলামি ব্যাংকের যাত্রা শুরু নবীগঞ্জে সাবেক মহিলা কমিশনার ও তার ছেলের বিরুদ্ধে রাস্তা দখলের অভিযোগ নিষিদ্ধ মিছিলে অংশ নেওয়ার অভিযোগে যুবলীগ নেতা শাহ্ এমরান গ্রেফতার চুনারুঘাটে প্রবাসীর ড্রাগন বাগানের ফুল ও ফল পচে মরে যাচ্ছে মহাসড়কের নসরতপুরে ট্রাক চাপায় আহত নারীকে উদ্ধার করলো দমকল বাহিনী

নবীগঞ্জে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

  • আপডেট টাইম শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ১৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ জুলাই শহীদ দিবস উপলক্ষে নবীগঞ্জে বিপ্লবী ছাত্র-জনতার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সভা থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমীনের বিরুদ্ধে প্রকৃত জুলাই যোদ্ধাদের যথাযথ মূল্যায়ন না করা এবং বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগ এনে তাঁর অপসারণের দাবি জানানো হয়।
গতকাল শুক্রবার বিকালে নবীগঞ্জ শহরের নতুন বাজার মোড়ে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন জুলাই আন্দোলনে শহীদ আজমত আলীর সহধর্মিণী রবিরুন বেগম।
সভায় বক্তব্য দেন, জুলাই যোদ্ধা ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অলিউর রহমান অলি, নবীগঞ্জ পৌর জামায়াতের আমীর মাওলানা এমদাদুল হক, সাংবাদিক মুরাদ আহমদ, রাশেদ মিয়া, হাফেজ সাইফুর রহমান, হাবিবুর রহমান হাবিব, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তৌহিদ চৌধুরী, জুলাই যোদ্ধা হুসাইন তালুকদার, ইসলাম ইফতি, শফিকুল ইসলাম, কাজী খোকন, শাহ তালহা, সাজ্জাদুর রহমান, রবিউল ইসলাম, শাকিল আহমদ ও শাহরিয়ার আহমদ মাসুমসহ অনেকে।
জুলাই যোদ্ধা ও নবীগঞ্জ উপজেলা যুব মজলিসের সভাপতি মুফতি ফরহাদুল ইসলাম এবং উপজেলা ছাত্রদল নেতা নাবেদ মিয়ার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আহত জুলাই যোদ্ধা সায়মন আহমদসহ অরবিন্দু রায় জুয়েল চৌধুরী, কামরুল চৌধুরী, আহমদ হোসাইন, ইয়াছিন মিয়া, শাহিন তালুকদার, বদরুল আলম লিমন, শাহ হুসাইন আহমদ, সুহাগ চৌধুরী, জামিল আহমদ, ফেরদৌস হাসান অনিক, মারুফ চৌধুরী, রাখী জুবায়ের, হাফেজ জামিল, হাফেজ আক্তার হোসাইন, সেজু আহমদ, নাদিম আহমেদ তুহিন, নোহাস আহমেদ, নিসাদ আহমেদ, সাবের আহমেদ, মাহবুব আলী, ইমন আহমেদ, এহসান, মামুন আহমেদসহ বিপুলসংখ্যক জুলাই যোদ্ধা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং আহতদের দ্রুত পুনর্বাসন ও প্রকৃত জুলাই যোদ্ধাদের যথাযথ রাষ্ট্রীয় স্বীকৃতি ও মূল্যায়নের দাবি জানান।
বক্তারা অভিযোগ করেন, জুলাই শহীদ দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজিত কর্মসূচিতে প্রকৃত জুলাই যোদ্ধাদের যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি। এ বিষয়ে তারা তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেন। এছাড়া বক্তাদের দাবি, সম্প্রতি উপজেলা প্রশাসনের একটি অনুষ্ঠানে চিহ্নিত আওয়ামী যুবলীগ নেতাদের আপ্যায়নের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা জনমনে প্রশ্নের সৃষ্টি করেছে। এ ঘটনাসহ ইউএনও মো. রুহুল আমীনের বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের সমালোচনা করে বক্তারা তাঁর দ্রুত অপসারণের দাবি জানান।
অনুষ্ঠানের শেষে জুলাই আন্দোলনের শহীদদের রুহের মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com