বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে ৫, সেক্রেটারী পদে লড়বেন ৮ জন প্রার্থী নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কে গর্তে ট্রাক আটকে যান চলাচলে বিঘ্ন হবিগঞ্জ আইসিটি পার্কের নামে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হবিগঞ্জে কিশোর গ্যাং এর ৪ সদস্য আটক হবিগঞ্জে চোরের উপদ্রব বাড়ছে আটক ৩ জনকে কারাগারে প্রেরণ

হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে টেম্পুর ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই পুলিশ আহত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০১৪
  • ৭২৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে-শায়েস্তাগঞ্জ সড়কে টেম্পুর ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই পুলিশ সদস্য আহত হয়েছে। গতকাল সোমবার দুপুরের দিকে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের ধুলিয়াখাল পয়েন্টে এ দুর্ঘটনাটি ঘটেছে। আহতরা হচ্ছেন-ডিএসবি’র এএসআই জসিম উদ্দিন (৩৫) ও কনস্টেবল শাহীন (২৫)। গতকাল দুপুরের দিকে এরা পুলিশ লাইন থেকে মোটরসাইকেলযোগে হবিগঞ্জ শহরের আসছিলেন। ধুলিয়াখাল পয়েন্টে পৌছার পর একটি টেম্পু তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় নিয়ন্ত্রন হারিয়ে মোটরসাইকেলটি রাস্তার পাশে সিটকে পড়ে। এতে ওই দুই পুলিশ সদস্য আহত হন। আহতাবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। টেম্পুটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com