সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার হবিগঞ্জে বন্যাদূর্গত ২’শ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ত্রাণ সামগ্রী বিতরণ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ ॥ জেলায় বৃত্তি পেল ১৩১ শিক্ষার্থী ॥ হবিগঞ্জের ঐতিহ্যবাহী দুই সরকারি স্কুলের কোনো শিক্ষার্থীই বৃত্তি পায়নি হবিগঞ্জের ২৩টি চা বাগানের কিশোর কিশোরীরা নানা সংকটে বেড়ে উঠছে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক মাধবপুরে ২২ লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস হবিগঞ্জসহ বন্যা কবলিত ১১ জেলায় বিজিবি মোতায়েন খোয়াই নদীতে দ্বিতীয় দিনের মতো জব্দকৃত সরঞ্জাম সংরক্ষণ অব্যাহত বিশ্বকাপে আর্জেন্টিনার সেমি ফাইনালে নবীগঞ্জ সমর্থকদের আনন্দ উল্লাস হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযান মাদক ও জুয়া মামলার ৪ আসামি আটক

মাধবপুরে যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে আহত

  • আপডেট টাইম রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৩ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের মীরনগর গ্রামে যৌতুকের দাবিতে মনিকা আক্তার (২৪) নামে এক গৃহবধূকে নির্মমভাবে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে তার স্বামী মো. ছোট্ট মিয়ার বিরুদ্ধে। নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পরপরই পুলিশ অভিযুক্ত স্বামীকে আটক করেছে। গত শুক্রবার (১০ জুলাই) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একটি লাঠি দিয়ে ছোট্ট মিয়া বারবার মনিকা আক্তারকে আঘাত করছেন। একপর্যায়ে হাতে সজোরে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় তার কোলে থাকা ছোট শিশুটিকেও জোরপূর্বক টেনে নিয়ে যেতে দেখা যায়। নির্মম এ দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দা ও নেটিজেনরা।
ভুক্তভোগী মনিকা আক্তারের অভিযোগ, বিয়ের পর থেকেই তার ওপর যৌতুকের জন্য চাপ সৃষ্টি করা হচ্ছিল। একপর্যায়ে বাবার বাড়ি থেকে ৫০ হাজার টাকা এনে স্বামীকে দিলেও তাতে সন্তুষ্ট হননি তিনি। পরে আরও ২ লাখ টাকা দাবি করা হয়। ওই টাকা দিতে অস্বীকৃতি জানালে তার ওপর অমানবিক নির্যাতন চালানো হয়। স্বামীর নির্যাতনে তার বাম পা ও ডান হাত ভেঙে গেছে।
তিনি আরও জানান, শুধু স্বামীই নন, স্বামীর আগের স্ত্রীর ঘরের বড় মেয়ে মৌসুমীর হাতেও একাধিকবার নির্যাতনের শিকার হয়েছেন। সংসার টিকিয়ে রাখার আশায় এতদিন তিনি সবকিছু নীরবে সহ্য করেছেন। কিন্তু গতকাল শুক্রবারের ঘটনার পর বিষয়টি প্রকাশ্যে আসে। আহত মনিকাকে স্থানীয়রা উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তিনি চিকিৎসা নিচ্ছেন। মনিকা আক্তারের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার শশই গ্রামে। তিনি মৃত মফিজ মিয়ার মেয়ে। অভিযুক্ত ছোট্ট মিয়া মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের মীরনগর গ্রামের মৃত দুধ মিয়ার ছেলে।
মাধবপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগম বলেন, পারিবারিক সহিংসতার শিকার অনেক নারী সামাজিক লজ্জা, সন্তান কিংবা সংসার টিকিয়ে রাখার আশায় নিরবে নির্যাতন সহ্য করেন। মনিকার ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। এ ধরনের সহিংসতা বন্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইনের কঠোর পদক্ষেপ প্রয়োজন। নারীর নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি আমাদের নজরে আসার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়। অভিযুক্ত ছোট্ট মিয়াকে আটক করে থানায় আনা হয়েছে। পরে ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলার তদন্ত চলছে। তদন্ত শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com