সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার হবিগঞ্জে বন্যাদূর্গত ২’শ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ত্রাণ সামগ্রী বিতরণ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ ॥ জেলায় বৃত্তি পেল ১৩১ শিক্ষার্থী ॥ হবিগঞ্জের ঐতিহ্যবাহী দুই সরকারি স্কুলের কোনো শিক্ষার্থীই বৃত্তি পায়নি হবিগঞ্জের ২৩টি চা বাগানের কিশোর কিশোরীরা নানা সংকটে বেড়ে উঠছে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক মাধবপুরে ২২ লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস হবিগঞ্জসহ বন্যা কবলিত ১১ জেলায় বিজিবি মোতায়েন খোয়াই নদীতে দ্বিতীয় দিনের মতো জব্দকৃত সরঞ্জাম সংরক্ষণ অব্যাহত বিশ্বকাপে আর্জেন্টিনার সেমি ফাইনালে নবীগঞ্জ সমর্থকদের আনন্দ উল্লাস হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযান মাদক ও জুয়া মামলার ৪ আসামি আটক

মাধবপুরে ২২ লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস

  • আপডেট টাইম সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ২২ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ নিষিদ্ধ রিং জাল (চায়না দুয়ারী) ও কারেন্ট জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
গতকাল রবিবার উপজেলার জাল বাজার এলাকার একটি গোডাউনে পরিচালিত অভিযানে ৩৬০ পিস চায়না দুয়ারী (রিং জাল) এবং ৯৫ পিস কারেন্ট জালসহ মোট ৪৫৫ পিস নিষিদ্ধ জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ২২ লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসানের নেতৃত্বে উপজেলা মৎস্য কর্মকর্তা আবু আসাদ মো. ফরিদুল হক, আনসার ও ভিডিপির ইন্সট্রাক্টর এবং গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে জব্দ করা জালগুলো জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
মৎস কর্মকর্তা জানান, নিষিদ্ধ জালের ব্যবহার মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে। মৎস্য সম্পদ সংরক্ষণ এবং অবৈধ জালের ব্যবহার বন্ধে প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে। একই সঙ্গে জেলেদের আইন মেনে বৈধ জাল ব্যবহারের আহ্বান জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com