সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার হবিগঞ্জে বন্যাদূর্গত ২’শ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ত্রাণ সামগ্রী বিতরণ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ ॥ জেলায় বৃত্তি পেল ১৩১ শিক্ষার্থী ॥ হবিগঞ্জের ঐতিহ্যবাহী দুই সরকারি স্কুলের কোনো শিক্ষার্থীই বৃত্তি পায়নি হবিগঞ্জের ২৩টি চা বাগানের কিশোর কিশোরীরা নানা সংকটে বেড়ে উঠছে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক মাধবপুরে ২২ লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস হবিগঞ্জসহ বন্যা কবলিত ১১ জেলায় বিজিবি মোতায়েন খোয়াই নদীতে দ্বিতীয় দিনের মতো জব্দকৃত সরঞ্জাম সংরক্ষণ অব্যাহত বিশ্বকাপে আর্জেন্টিনার সেমি ফাইনালে নবীগঞ্জ সমর্থকদের আনন্দ উল্লাস হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযান মাদক ও জুয়া মামলার ৪ আসামি আটক

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ ॥ জেলায় বৃত্তি পেল ১৩১ শিক্ষার্থী ॥ হবিগঞ্জের ঐতিহ্যবাহী দুই সরকারি স্কুলের কোনো শিক্ষার্থীই বৃত্তি পায়নি

  • আপডেট টাইম সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ০ বা পড়া হয়েছে

শরিফ চৌধুরী ॥ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রকাশিত ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে হবিগঞ্জে মোট ১৩১ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। তবে জেলা শহরের ঐতিহ্যবাহী দুই শিক্ষা প্রতিষ্ঠান হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও হবিগঞ্জ বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সহ পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় থেকে এবার একজন শিক্ষার্থীও বৃত্তি না পাওয়ায় শিক্ষক, অভিভাবক ও সচেতন মহলে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। গতকাল রোববার (১২ জুলাই) প্রকাশিত ফলাফল অনুযায়ী, হবিগঞ্জ সদর উপজেলায় সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মিলিয়ে ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে ৮২ জন এবং সাধারণ বৃত্তি পেয়েছে ৪৯ জন। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে ৬৫ জন ও সাধারণ বৃত্তিতে ২৫ জন এবং বেসরকারি বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে ১৭ জন ও সাধারণ বৃত্তিতে ২৪ জন শিক্ষার্থী নির্বাচিত হয়েছে। ফল প্রকাশের পর জেলার বিভিন্ন বিদ্যালয়ে আনন্দ-উচ্ছ্বাস দেখা গেলেও জেলা শহরের প্রধান দুই সরকারি বিদ্যালয়ে কোনো শিক্ষার্থী বৃত্তি না পাওয়ায় অভিভাবকদের মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। অভিভাবকদের দাবি, হবিগঞ্জের ইতিহাসে এবারই প্রথম এই দুই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থীও প্রাথমিক বৃত্তি অর্জন করতে পারেনি। অনেক শিক্ষক ও অভিভাবক এ ফলাফলের জন্য শিক্ষার্থী ভর্তিতে চালু থাকা লটারি পদ্ধতিকে দায়ী করছেন। অভিভাবক ইশতিয়াক তরফদার বলেন, “লটারির মাধ্যমে ভর্তি হওয়ায় অনেক দুর্বল শিক্ষার্থী নামকরা স্কুলে সুযোগ পেয়েছে। এরপরও অভিভাবকদের সচেতনতা থাকলে পরিস্থিতি ভিন্ন হতে পারত। অধিকাংশ অভিভাবক সন্তানদের পড়াশোনার বিষয়ে যথেষ্ট মনোযোগী নন।” হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল কাইয়ুম বলেন, “আমাদের বিদ্যালয় থেকে ৪৬ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছিল। কিন্তু একজনও বৃত্তি না পাওয়াটা বিস্ময়কর। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। আমার ধারণা, কোনো কারিগরি সমস্যাও থাকতে পারে।” হবিগঞ্জ বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাছিমা আক্তার খানম বলেন, “আমার মতে লটারি পদ্ধতির একটি বড় প্রভাব রয়েছে। যদি শুধু একটি বিদ্যালয়ে এমন হতো, তাহলে ভিন্ন কথা ছিল। কয়েকটি প্রতিষ্ঠানে একই চিত্র দেখা যাচ্ছে। দুর্বল শিক্ষার্থীদের নিয়ে শিক্ষকরা পরিশ্রম করলেও অনেক ক্ষেত্রে অভিভাবকদের সচেতনতার অভাব ফলাফলে প্রভাব ফেলছে।” তবে জেলা শিক্ষা কর্মকর্তা ফরিদা নাজমীন লটারি পদ্ধতিকে দায়ী করতে নারাজ। তিনি বলেন, “শুধু লটারিকে দায়ী করা ঠিক হবে না। দেশের সব জায়গাতেই লটারির মাধ্যমে ভর্তি হয়েছে। তারপরও অনেক বিদ্যালয়ে ভালো ফলাফল এসেছে। আমি আগে যে বিদ্যালয়ে দায়িত্বে ছিলাম, সেখানে গতবছর লটারিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের মধ্য থেকেই ৪০ জন বৃত্তি পেয়েছিলো ? এদিকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, প্রকাশিত ফলাফলে নির্বাচিত শিক্ষার্থীরা সরকার নির্ধারিত নীতিমালা অনুযায়ী বৃত্তির সুযোগ-সুবিধা ভোগ করবে। জেলার শিক্ষা সংশ্লিষ্টদের মতে, ঐতিহ্যবাহী বিদ্যালয়গুলোর এমন ফলাফল শুধু সংশ্লিষ্ট প্রতিষ্ঠান নয়, পুরো জেলার শিক্ষা ব্যবস্থার জন্যই একটি সতর্কবার্তা। বিষয়টি গভীরভাবে পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন শিক্ষক, অভিভাবক ও সচেতন নাগরিকরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com