বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাধপুরে ডিবি পুলিশের অভিযানে ২৮ কেজি গাঁজা উদ্ধার ॥ আটক ১

  • আপডেট টাইম সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে বিপুল পরিমাণ মাদকসহ ১ কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি কালো রঙের মাইক্রোবাস ও ২৮ কেজি গাঁজা জব্দ করা হয়। গতকাল রবিবার ৫ জুলাই সকাল সাড়ে ৬ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর থানাধীন জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকার ‘ড্রাইভার হোটেল’-এর সামনে অভিযান চালিয়ে উল্লেখিত মালামাল জব্দ করা হয়। এ সময় মোঃ জুয়েল মিয়া (২৫) নামে একজনকে আটক করা হয়। সে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার আমকান্দি গ্রামের মো: আহাদ মিয়ার ছেলে। ডিবি পুলিশের একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে। সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের ওই স্থানে ওত পেতে থাকে ডিবি পুলিশ। পরে সন্দেহভাজন একটি কালো রঙের মাইক্রোবাস তল্লাশি করে ২৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। জব্দকৃত মালের আনুমানিক মূল্য গাঁজা প্রায় ৫ লক্ষ ৬০ হাজার টাকা। মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ ১৫-৬৫৩৭): প্রায় ৩০ লক্ষ টাকা। ডিবি পুলিশ জানায়, আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com