বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

আজমিরীগঞ্জে অনলাইন জুয়ার আস্তানায় অভিযান ॥ গ্রেপ্তার ১

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ১১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে অনলাইন জুয়া পরিচালনায় ব্যবহৃত তিনটি মোবাইল ফোন, নগদ ৪৬ হাজার ৯২০ টাকা এবং একটি ব্যাটারিচালিত টমটম জব্দ করা হয়েছে। পুলিশ জানায়, মঙ্গলবার (১ জুলাই) রাত প্রায় ২টা ৩৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে আজমিরীগঞ্জ বাজারের পশ্চিম মাথা এলাকায় অভিযান পরিচালনা করে আজমিরীগঞ্জ থানা পুলিশ। ওসি মোহাম্মদ আকবর হোসেনের সার্বিক দিকনির্দেশনায় এসআই মো. সালাউদ্দীন মোল্যা, এএসআই মো. নাজিম উদ্দিন ও সঙ্গীয় ফোর্স অভিযানটি পরিচালনা করেন। অভিযানে উপজেলার নবীনগর গ্রামের মো. ছাবু মিয়ার ছেলে মো. জাফর মিয়া (৩৭) ওরফে ল্যাংড়া জাফরকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, তিনি দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ছিলেন। গ্রেফতারের সময় তার কাছ থেকে তিনটি মোবাইল ফোন, নগদ ৪৬ হাজার ৯২০ টাকা এবং একটি ব্যাটারিচালিত টমটম জব্দ করা হয়। আজমিরীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আকবর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় সাইবার সুরা অধ্যাদেশ, ২০২৫-এর সংশ্লিষ্ট ধারায় থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, মাদক, অনলাইন জুয়া ও অন্যান্য অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com