রবিবার, ১৭ মে ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরের পোদ্দার বাড়ি এলাকায় পিতা-পুত্রের মর্মান্তিক মৃত্যু হবিগঞ্জ বাস মালিক সমিতির ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ প্রশাসনের আশ্বাসে প্রত্যাহার হবিগঞ্জ পৌর এলাকার মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী ভাতা প্রদান হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযান ॥ ৫ আসামি গ্রেপ্তার নবীগঞ্জের শ্রীমতপুরে গৃহবধূর উপর হামলা ॥ স্বর্ণ ও টাকা লুটের অভিযোগ নবীগঞ্জের পানিউম্দা ইউনিয়ন পশুর হাটের শুভ উদ্বোধন শাহজিবাজার রেলওয়ে স্টেশনের উন্নয়নে মানববন্ধন ॥ বিক্ষোভ শায়েস্তাগঞ্জে মহাসড়ক পরিদর্শন করলেন অতিরিক্ত আইজি দেলোয়ার হোসেন মিঞা লাখাই থানা পুলিশের অভিযান ৩ অনলাইন জুয়ারি আটক হবিগঞ্জ পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক সচিব কুমার আইন বদলি

নবীগঞ্জে মঞ্জুর হত্যা মামলার আসামি সিতার মিয়া গ্রেপ্তার

  • আপডেট টাইম শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার চাঞ্চল্যকর মঞ্জুর হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি সিতার মিয়াকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। গতকাল শুক্রবার বিশেষ অভিযান পরিচালনা করে শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সিতার মিয়া উপজেলার করগাও ইউনিয়নের বেগমপুর গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, নবীগঞ্জের বেগমপুর গ্রামের মঞ্জুর হত্যা মামলার পর থেকেই সিতার মিয়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার এসআই জয়ন্ত দাশের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল অলিপুর এলাকায় অভিযান চালিয়ে সিতার মিয়াকে গ্রেফতার করেন। দীর্ঘদিনের এই আত্মগোপন শেষে তাকে আইনের আওতায় আনায় এলাকায় স্বস্তি ফিরেছে।
নবীগঞ্জ থানার পক্ষ থেকে জানানো হয়েছে যে, চাঞ্চল্যকর এই হত্যা মামলার বাকি আসামিদের ধরতেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেফতারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com