শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শহরে পুলিশের সাড়াশি অভিযান মদ-ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ৪

  • আপডেট টাইম শনিবার, ১৬ মে, ২০২৬
  • ২১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ, ইয়াবা ও গাঁজাসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার (১৫ মে) এবং তার আগের দিন বৃহস্পতিবার (১৪ মে) শহরের বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালিত হয়। পুলিশ সূত্রে জানা গেছে, হবিগঞ্জের পুলিশ সুপারের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শহীদুল হক মুন্সির তত্ত্বাবধানে সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহিদুল হকের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গতকাল শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে শহরের ৫নং ওয়ার্ডের শংকরের মুখ সংলগ্ন একটি সিএনজি গ্যারেজে অভিযান চালায়।
সেখান থেকে সুমন দাসগুপ্ত (৪৬) ও রনজিৎ দাশ (৫০) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তল্লাশিকালে তাদের কাছ থেকে ৩১ বোতল বিভিন্ন ব্র্যান্ডের (প্রিমিয়ার হুইস্কি, ব্লেন্ডারস প্রাইড, এন্টিকুইটি ব্লু) বিদেশি মদ উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ৬৪ হাজার ৫০০ টাকা।
অন্য এক অভিযানে, এসআই সিরাজুল মাওলার নেতৃত্বে গত বৃহস্পতিবার বিকালে আনোয়ারপুর এলাকা থেকে মোঃ মোশারফ হোসেন (২৮) নামের এক যুবককে ১৮ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। এছাড়া রাতে কামড়াপুর এলাকায় অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ মোঃ ছামাদ (৪৪) নামে আরেক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেন এসআই সাইফুল ইসলাম।
এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহিদুল হক বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান। গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, মাদক মুক্ত সমাজ গড়তে পুলিশের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে সাধারণ মানুষকে তথ্য দিয়ে সহযোগিতার করার আহ্বান জানিয়ে। তিনি নিশ্চিত করে বলেন যে, তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com