শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

আগাম বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ ও খাদ্য সহায়তার জন্য কৃষি মন্ত্রী ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ১৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আগাম বন্যায় হাওর অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়ন ও ক্ষতি নিরূপণ করে অবিলম্বে ক্ষতিপূরণ প্রদানসহ ৮ দফা দাবিতে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট হবিগঞ্জ জেলার আয়োজনে গতকাল বুধবার সকাল ১১ টায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে কৃষি মন্ত্রী ও জেলা প্রশাসকের কাছে দুইটি পৃথক স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসকের অনুপস্থিতে স্মারকলিপি গুলো গ্রহণ করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আবুল হাসেম। সমাজতান্ত্রিক কৃষক ফ্রন্ট হবিগঞ্জ জেলার সংগঠক জাফর আলী সভাপতিত্বে এবং শফিকুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন বাসদ হবিগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক কমরেড নুরুজ্জামান তরফদার, জেলার সদস্য ডা. সুনীল রায়, কৃষক নেতা ওয়াদুদ মিয়া, ফারুক মিয়া, রাজ্জাক মিয়া, সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, শ্রমিক নেতা জাহাঙ্গীর মিয়া, সিদ্দিক মিয়া প্রমূখ। আরো উপস্থিত ছিলেন আলেয়া আক্তার, জলিল মিয়া, বিলাল মিয়া, নূরুল ইসলাম, মিনাল হক প্রমূখ। সমাবেশ বক্তাগণ স্মারকলিপির দাবি তুলে ধরে বলেন, আগাম বন্যায় বোরো ধান ও সবজির ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতি নিরূপন করে তালিকা প্রণয়ন সাপেক্ষে ক্ষতিপূরণ প্রদান, কৃষকদের ফসল কাটার জন্য সরকারি ভাবে শ্রমিক, নৌকা ও অন্যান্য সরঞ্জামাদি সরবরাহ করা। হাটে হাটে ক্রয় কেন্দ্র চালু করে কৃষকদের কাছ থেকে সরকারি ভর্তুকী মূল্যে ১৭০০ টাকা মণ ধরে ধান ক্রয়। কৃষক পরিবারের সারা বছরের খাদ্য সহায়তা প্রদান। বকেয়া কৃষি ঋণ মওকুফ ও নতুন ফসল আবাদের জন্য নতুন কৃষি ঋণ প্রদান। কৃষকেেদ ফসল ও সবজি সংরক্ষনের জন্য প্রত্যেক ইউনিয়নে ইউনিয়নে সরকারি ঠাণ্ডা গোদাম স্থাপন করা। জাতীয় বাজেটে কৃষি খাতে ৪০ ভাগ বরাদ্দ কর।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com