শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক হবিগঞ্জে পর্যটন সম্ভাবনা যাচাইয়ে রেমা-কালেঙ্গা অভয়ারণ্য পরিদর্শন শহরে চাঁদাবাজির অভিযোগে আটক ৩ জন কারাগারে ॥ মামলা দায়ের বানিয়াচংয়ে কিশোরী সানজিদা হত্যা মামলার আসামি গ্রেপ্তার ধুলিয়াখাল থেকে সাজাপ্রাপ্ত আসামি সাহিদুর গ্রেফতার রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ ॥ হুমকির মুখে জনস্বাস্থ্য শহরে ভোজ্যতেলের মূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট ॥ জরিমানা আদায় নবীগঞ্জে নিহত সিয়ামের দাফন সম্পন্ন ॥ গ্রেপ্তার ১ হবিগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে টেনিস কোর্ট মাঠের আরসিসি ঢালাই ঢাকার নয়া পল্টন পশ্চিম টাওয়ারে রহিমা নুর ট্রাভেলস এন্ড ট্যুর এর উদ্বোধন

নবীগঞ্জ শহরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ সভা

  • আপডেট টাইম শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ শহরের দীর্ঘদিনের প্রধান সমস্যা যানজট নিরসনে পৌর এলাকার বাজার ব্যবসায়ীদের সাথে এক বিশেষ মতবিনিময় সভা করেছে উপজেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমীন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় শহরের যানচলাচল স্বাভাবিক রাখা এবং ফুটপাত দখলমুক্ত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বক্তারা বলেন, সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এবং শহরের ব্যবসায়িক পরিবেশ উন্নত করতে সুশৃঙ্খল ট্রাফিক ব্যবস্থার কোনো বিকল্প নেই। বিশেষ করে যত্রতত্র পার্কিং এবং অবৈধ দখল উচ্ছেদে কঠোর হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ ফজলুল হক চৌধুরী মনি, নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী, ওসি দুলাল মিয়া, (পজিপ) কর্মকর্তা শাকিল আহমদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এস আর চৌধুরী সেলিম এবং সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, পৌর জামায়াতে আমির এমদাদুর রহমান, পৌরসভার কর্মকর্তা শেখ জালাল আহমেদ, আবুল কালাম মিঠু, শাহ শামীম আহমদ ব্যবসায়ী ইসমাইল হোসেন,প্রমুখ। এছাড়াও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় অংশ নেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমীন বলেন, নবীগঞ্জ শহরকে একটি আধুনিক ও যানজটমুক্ত শহর হিসেবে গড়ে তুলতে ব্যবসায়ীদের সহযোগিতা অপরিহার্য। প্রশাসনের পক্ষ থেকে দ্রুতই কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। সভার শেষ পর্যায়ে উপস্থিত সকলে শহরের সৌন্দর্য রক্ষা ও শৃঙ্খলা বজায় রাখতে একমত পোষণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com