শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন

লাখাইয়ে ১২ পিস ইয়াবাসহ আটক ২

  • আপডেট টাইম রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ২৯ বা পড়া হয়েছে

লাখাই প্রতিনিধি ॥ লাখাই উপজেলায় অভিযান চালিয়ে ১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গতাকল শনিবার রাত আনুমানিক সাড়ে ১২টায় লাখাই থানার একটি টিম অভিযান পরিচালনা করে। লাখাই থানার ওসি জাহিদুল হকের দিকনির্দেশনায় লাখাই থানার এসআই প্রণয় কুমার সরকার, এসআই জাহাঙ্গীর আলম, এসআই মুন্না মিয়া ও সঙ্গীয় ফোর্স লাখাই থানাধীন ২নং মোড়াকরি ইউনিয়নের জিরুন্ডা গ্রামে অভিযান চালান।
অভিযানকালে নজরুল ইসলামের পরিত্যক্ত বসতঘর থেকে ১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন— মোঃ নজরুল ইসলাম (৫০), পিতা: মৃত নুরুল আমিন এবং আব্দুল মুকিত (৪৫), পিতা: মৃত আব্দুর নূর। উভয়ের বাড়ি উপজেলার জিরুন্ডা গ্রামে।
পুলিশ জানায়, আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com