শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জ শহরে বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

  • আপডেট টাইম শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৩৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় গতকাল বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে দুটি মাংসের দোকানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
জানা যায়, বাজার তদারকির অংশ হিসেবে ভ্রাম্যমান আদালত শায়েস্তানগর এলাকায় অভিযান চালায়। এ সময় কয়েকটি মাংস, মুদি দোকান ও চাষিবাজার, সিনেমা হলসহ বিভিন্ন এলাকায় বাজার পরিদর্শন করা হয়। অতিরিক্ত দাম, মেয়াদোত্তীর্ণ, তালিকা না থাকা, সরকারি নির্দেশনা অনুযায়ী মূল্য তালিকা প্রদর্শন না থাকায় তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। ওই সময় দুই দোকানিকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে দোকানে মূল্য তালিকা টানিয়ে রাখার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়। এ সময় হবিগঞ্জ শহরের ১৩৫০ টাকার সিলিন্ডার গ্যাসের দাম ১৬০০ থেকে ১৭০০ টাকা রাখার অপরাধে রকি এন্টারপ্রাইজের ব্যবসায়িকে জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। এ ছাড়াও পুরো শহরে আরও অনেক প্রতিষ্ঠানকে জরিমানা ও সতর্ক করা হয় বলে জানা গেছে।
ভ্রাম্যমান আদালতের কর্মকর্তারা জানান, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও ক্রেতাদের স্বার্থ রায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com