শনিবার, ০২ মে ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

আমেরিকা-ইজরাইল সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহবান- সিপিবি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ২৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ইরানে মার্কিন-ইসরাইল সামরিক হামলা বন্ধ কর। মার্কিন সাম্রাজ্যবাদ ও ইসরাইলী জায়নবাদ ধ্বংস হোক, নিপাত যাক। এই শ্লোগানকে সামনে রেখে গতকাল ৪মার্চ বেলা ২টায় স্থানীয় খোয়াই ব্রীজ পয়েন্টে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি হবিগঞ্জ জেলা কমিটির উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন-জেলা সিপিবি সভাপতি কমরেড পীযূষ চক্রবর্তী, সাধারণ সম্পাদক আজমান আহমেদ, শ্রমিক নেতা আলমগীর মিয়া, পলাশ চৌধুরী, মারফত আলী প্রমুখ। উপস্থিত ছিলেন- মোঃ আহাদ মিয়া, রনজিৎ সরকার, আছকির মিয়া, আলীম উদ্দিন, আনোয়ার হোসেন, অরুন সরকার, সেলিম মিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ। সভায় বক্তাগণ আমেরিকা-ইসরাইলী সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা করেন। পৃথিবীর দেশে দেশে সাম্রাজ্যবাদী আমেরিকা মানবতার বিরুদ্ধে অবস্থান নিয়ে সম্পদ লুট করে নিজেরা নিয়ন্ত্রণ নেয়ার জঘন্য হত্যাকান্ড চালাচ্ছে। তাই এজন্য সকল শান্তিকামী মানুষের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com