মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জ খাদ্য গুদামে ধান সংগ্রহে অনিয়ম ॥ বঞ্চিত প্রকৃত কৃষকরা হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে জাতীয় মানদণ্ডের সাথে পাঠ্যক্রমের সমন্বয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে সড়কের দুই পাশে অবৈধ স্থাপনার ছড়াছড়ি পুটিজুরী শরৎ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন ॥ খোরশেদ আলম সুজন সভাপতি মনোনীত শায়েস্তাগঞ্জে প্রাণ আরএফএল ফেক্টরীর ঠিকাদারকে জিম্মি করে টাকা ছিনতাই চুনারুঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন শহরে চোর-ডাকাতের বিরুদ্ধে অভিযান ॥ সাজাপ্রাপ্ত আসামি মামুন গ্রেফতার হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেবা প্রত্যাশীদের চরম ভোগান্তি হবিগঞ্জ শহরে মাদক ও জুয়াড়িদের তালিকা তৈরি ॥ শিঘ্রই অভিযান হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

নবীগঞ্জ-বাহুবলকে সমৃদ্ধ এলাকা হিসেবে গড়ে তুলবো-এমপি ড. রেজা কিবরিয়া

  • আপডেট টাইম শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ড. রেজা কিবরিয়া বলেছেন, এলাকার উন্নয়নের স্বার্থে সকল অধিকার নিশ্চিত করতে সবাইকে নিয়ে এক সাথে কাজ করবো। দীর্ঘদিন শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ নানা মৌলিক সুবিধা থেকে হবিগঞ্জ-১ আসন অবহেলিত ছিলো। নবীগঞ্জ-বাহুবল আর বঞ্চিত থাকবে না। আমার স্বপ্ন ছিল মানুষের জন্য কাজ করার। আমার বাবারও এলাকার মানুষকে নিয়ে স্বপ্ন ছিল। আমি নবীগঞ্জ-বাহুবল এলাকাটিকে একটি উন্নত-সমৃদ্ধ এলাকা হিসেবে গড়ে তুলবো। গতকাল ২৭ ফেব্রুয়ারী শুক্রবার রোজভিউ হোটেলের কনফারেন্স হলে নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেট আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেটের সভাপতি আলহাজ্জ মনসুর আলী খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিলেট জজ কোর্টের এডিশনাল জিপি এডভোকেট মো. আবুল ফজলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক, দেশের বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. খালেদ মোহসিন, মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ কবি গবেষক ড. আবুল ফতেহ ফাত্তাহ, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের এসোসিয়েট প্রফেসর ডা. এস এম হাবিব উল্লাহ সেলিম, কবি ও সাহিত্যিক জালালাবাদ এসোসিয়েশন ইউকের আবুল আজাদ কালাম ছোটন, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোজাক্কির হোসাইন, সিলেটের অডিট এন্ড একাউন্টস কমিশনার আবু সাঈদ রিমন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রোজভিউ হোটেলের ম্যানেজিং ডিরেক্টর মইন উদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী সিলেট প্লাজা মার্কেটের চেয়ারম্যান মঈনুল আমিন চৌধুরী বুলবুল, সিলেট আইনজীবী সমিতির সভাপতি গোলাম ইয়াহিয়া চৌধুরী সোহেল, সিলেট কর আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সমর বিজয় শেখর, সাধারণ সম্পাদক এডভোকেট আজিজুর রহমান, ডাঃ জাকির হোসাইন চৌধুরী, সিমি কিবরিয়া, ছালেহ আহমদ চৌধুরী, এডভোকেট জোস্না ইসলাম, আব্দুল করিম দলা মিয়া, এসএমপি পুলিশ কর্মকর্তা আব্দুল হাদি, নবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ মতিউর রহমান পিয়ারা, সিনিয়র সহসভাপতি বয়েতউল্লাহ, পানসি গ্রুপের চেয়ারম্যান আবু বকর সিতু, হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ডিরেক্টর শাহ মোস্তাকিম আলী প্রিন্স, আমিনুজ্জামান জোয়াহির, শাহ আজাদ আলী সুমন, ছালেহ আহমদ, এইমস একাডেমীর ব্যবস্থাপনা পরিচালক জাকারিয়া আহমেদ, শফিউল আলম চৌধুরী, মাওলানা আবু বকর, প্রমুখ। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হবিগঞ্জ ল’ ইয়ার্স এসোসিয়েশন সিলেটের সভাপতি মুফতি এডভোকেট আব্দুর রহমান চৌধুরী।
সংসদ সদস্য ড. রেজা কিবরিয়া আরও বলেন, নবীগঞ্জ পৌরসভা কেবল নামেই পৌরসভা। ময়লা আবর্জনার স্তুপে ঘেরা নবীগঞ্জ পৌর এলাকা দেশের অন্যতম পিছিয়ে পড়া পৌরসভা। এটাকে আধুনিক করতে হবে। নবীগঞ্জে অন্ততঃ ১শ’ শয্যার হাসপাতাল প্রয়োজন। বিশেষজ্ঞ চিকিৎসক প্রয়োজন। নদী ও পানি সম্পদ ব্যবস্থাপনার আধুনিকায়ন দরকার। আমি অগ্রাধিকার ভিত্তিতে এ কাজগুলো শুরু করতে চাই।
বিশেষ অতিথি মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেন, সম্ভাবনাময় নবীগঞ্জ অনেক দিক থেকেই পিছিয়ে রয়েছে। প্রাকৃতিক খনিজ ও মানব সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতের মাধ্যমে নবীগঞ্জকে এগিয়ে নিতে হবে। ড. রেজা কিবরিয়াকে নির্বাচিত করে নবীগঞ্জ বাহুবলবাসী একজন কর্মঠ ও অভিজ্ঞ জনপ্রতিনিধি পেলো। তাঁর বাবা সাবেক অর্থমন্ত্রী এসএমএস কিবরিয়ার মতো তিনিও এলাকার উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ রাখবেন।
হৃদরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. খালেদ মোহসিন বলেন, ড. রেজা কিবরিয়া তাঁর মেধা, যোগ্যতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে নবীগঞ্জ এর উন্নয়নে নতুন ধারার সৃষ্টি করবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com