বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে পুকুরে ডুবে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু আজমিরীগঞ্জে কুশিয়ারা নদীর গর্ভে বিলিন হয়ে যাচ্ছে শাহনগর হবিগঞ্জ কারাগার পরিদর্শন করেছেন জেলা জজ দরিদ্র-অসচ্ছল বন্দীদের আইনি সহায়তা নিশ্চিতের উপর গুরুত্বারোপ অলিপুর চেকপোস্টে ১৪শ কেজি ফুসকা জব্দ ॥ ট্রাকসহ আটক ৪ পূবালী ব্যাংক পিএলসি’ সিএমএসএমই ঋণ গ্রাহক শীর্ষক প্রোগ্রাম অনুষ্ঠিত নবীগঞ্জে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে বাড়িঘর ভাংচুর মাধবপুরে ডিবির অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার ॥ আটক ১ জেলা আইনজীবি সহকারি সমিতির নির্বাচন সম্পন্ন নবীগঞ্জের দিনারপুরে আন্ডারপাস নির্মানের দাবিতে মানববন্ধন দুর্দিনে চা-শ্রমিকদের পাশে থাকার অঙ্গীকার সৈয়দ শাফকাতের

খোশ আমদেদ মাহে রমজান

  • আপডেট টাইম শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২২ বা পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার ॥ আজ ২ রমজান। শাবানের শেষ দিনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম মসজিদুন্নবীতে উপস্থিত সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে প্রদত্ত এক খুতবায় বলেন ঃ তোমাদের কাছে এক অতি গুরুত্বপূর্ণ মাস সমাগত। এ এক অতি মুবারক মাস। এ মাসে তোমরা এমন এক রাত পাবে যা হাজার মাস অপেক্ষা শ্রেয়। এ মাসে সিয়াম পালন করাকে আল্লাহ্ ফরজ করে দিয়েছেন। এ রাতে দন্ডায়মান হওয়া (তারাবিহর নামাজ আদায় করা) খুবই সওয়াবের কাজ। এ মাসে আল্লাহ্র নৈকট্য লাভের আশায় একটি নফল আদায় করলে অন্য মাসে একটি ফরজ আদায়ের সমান সওয়াব পাওয়া যাবে, এ মাসে একটি ফরজ আদায় করলে অন্য মাসে ৭০টি ফরজ আদায়ের সওয়াব পাওয়া যাবে। তিনি তাঁর সেই দীর্ঘ খুতবায় আরও বলেন, এ এমন একটি মাস যার প্রথম ভাগ রহমতের, মধ্যভাগ মাগফিরাতের এবং শেষ ভাগ দোযখের আগুন থেকে নাজাতের। রমজান রহমত, বরকত, মাগফিরাত ও নাজাতের যে সুযোগ এনে নেয়, তা লাভ করার উপায় হচ্ছে যথাযথভাবে সিয়াম পালন করা। আরবী সোয়াদ ওয়াও মিম শব্দমূল থেকে সওম বা সিয়াম শব্দের উৎপত্তি। এর অর্থ বিরত থাকা। ব্যাপক অর্থ হচ্ছে দৃঢ় সঙ্কল্পের সাথে যাবতীয় কামাচার, পানাহার, পাপাচার, অনাচার থেকে বিরত থাকা। কোরান মজিদে কথা বলা থেকে বিরত থাকা অর্থেও সিয়াম শব্দটি ব্যবহৃত হয়েছে। ইরশাদ হয়েছে ঃ (হে মরিয়ম) সুতরাং আহার কর, পান কর, চক্ষু জুড়াও। কোন মানুষকে যদি তুমি দেখ তখন বলবে আমি রহমানের উদ্দেশ্যে সিয়াম মানত করেছি, সুতরাং আমি আজ কিছুতেই কোন লোকের সাথে কথা বলব না (সূরা মরিয়াম ঃ আয়াত ২৬)।
আল্লাহ্র অনেক সিফাত বা গুণবাচক নাম রয়েছে। রহমান এবং রহিম এই দুই মুবারক নাম তাঁর রহমত গুণের পরিচয় ব্যক্ত করে। রহমত শব্দের অর্থ করুণা, অনুগ্রহ, কৃপা, দয়া ইত্যাদি। আল্লাহ্ হচ্ছেন রাব্বুল আমীন- সমগ্র বিশ্ব জগতের রব আর তাঁর প্রিয় হাবীব হযরত মুহম্মদ (সাঃ) হচ্ছেন রহমাতুল্লিল আলামীন- বিশ্ব জগতের জন্য রহমত। আল্লাহ্ তাঁর হাবীবের উম্মতের জন্য খাস অনুগ্রহ হিসেবে রমজানকে মাহাত্ম্যপূর্ণ মাস হিসেবে নির্ধারণ করে দিয়েছেন। হাদিস শরীফে আছে যে, রমজানে রহমতের দরজা খুলে যায়, জাহান্নামের দরজা বন্ধ হয়ে যায় এবং শয়তানরা শিকলে আবদ্ধ হয়।
সিয়াম পালনকারী যখন দৃঢ় সঙ্কল্পের সাথে আল্লাহ্র সন্তুষ্টি ও নৈকট্য লাভের আশায় সমস্ত প্রকারের কামাচার, পানাহার, পাপাচার থেকে বিরত থাকে, তখন শয়তান তার কাছে আসতে পারে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com