রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

বানিয়াচংয়ে মোবাইল কোর্টের অভিযান ॥ ২ প্রতিষ্ঠানকে জরিমানা

  • আপডেট টাইম শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৩ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং উপজেলার বড়বাজার ও নতুনবাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার পরিচালিত এই অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান সূত্রে জানা গেছে, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উপজেলা প্রশাসন এই ঝটিকা অভিযান চালায়। এ সময় দোকানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৩৮ ও ৪১ ধারায় দুটি প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা বেগম সাথী। অভিযানে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফ আহমেদসহ থানা পুলিশের একটি চৌকস টিম সার্বিক সহযোগিতা প্রদান করেন। অভিযান শেষে ইউএনও মাহমুদা বেগম সাথী বলেন, রমজানকে সামনে রেখে কোনো অসাধু চক্র যেন অতিমুনাফার লোভে সাধারণ ক্রেতাদের হয়রানি করতে না পারে, সেজন্য আমাদের কঠোর নজরদারি থাকবে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। অভিযান চলাকালে তিনি বাজারের অন্যান্য ব্যবসায়ীদের সততার সাথে ব্যবসা পরিচালনা এবং পণ্যের সঠিক মূল্য ও গুণগত মান বজায় রাখার জন্য বিশেষভাবে সতর্ক করে দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com