সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

চুনারুঘাটে দুর্বৃত্তদের আগুনে পুড়ল ২৫ হাজার গাছের চারা

  • আপডেট টাইম শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নে দুর্বৃত্তদের দেওয়া আগুনে ২৫ হাজার আকাশমনি ও বেলজিয়াম গাছের একটি বাগান পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত চার কৃষক। এ ঘটনায় বুধবারে উপজেলার মিরাশী ইউনিয়নের লাতুরগাঁও গ্রামের বাসিন্দা ফিরোজ আলী (৫০) চুনারুঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে মুছিকান্দি পূর্ব পাহাড় এলাকায় ফিরোজ আলীসহ স্থানীয় চারজন কৃষক মিলে প্রায় ১৫ একর জমিতে ২৫ হাজার কাঠগাছের চারা রোপণ করে একটি বাগান গড়ে তোলেন। সম্প্রতি গাছগুলো প্রায় ১৫ ফুট উচ্চতায় পৌঁছেছিল। পূর্ব বিরোধের জেরে গত ১০ ফেব্রুয়ারি দুর্বৃত্তরা বাগানে আগুন লাগিয়ে দেন। পরে বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিদের অবহিত করলে ওয়ার্ডের মেম্বার আ. নুর সহ স্থানীয়রা ঘটনাস্থলে পরিদর্শন করেন। তিনি বলেন, এতগুলো গাছ জালিম ছাড়া পুড়িয়ে দিতে পারে না। এদের দৃষ্টান্তমূলক বিচার হওয়া দরকার। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com