শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

শহরের বগলা বাজারে বিএনপি নেতার উপর হামলা ॥ ২ লাখ টাকা ছিনতাই

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহরের বগলা বাজারে বিএনপি নেতার উপর হামলা করে নগদ টাকা ছিনিয়ে নিয়েছে একদল দুর্বৃত্ত। এ সময় তিনি গুরুতর আহত হলে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। জানা যায়, গতকাল সোমবার বানিয়াচং উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের মোঃ আব্দুল হামিদ মিয়ার পুত্র বিএনপি নেতা আবদাল মিয়া শহরের বগলা বাজারে স্বর্ণ বন্দক দিতে আসেন। এ সময় উমেদনগর গ্রামের কুতুব মিয়ার পুত্র সাদ্দাম মিয়া ওইদিন বিকাল ৪টায় কয়েকজন যুবককে নিয়ে তাকে মরধর করে মোটর সাইকেল ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। কিন্তু সাইকেল নিতে না পেরে আবদাল মিয়ার কাছে থাকা ২ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ সময় তাদের হামলায় আবদাল মিয়া গুরুতর আহত হন। তাৎক্ষনিক স্থানীয় লোকজন উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com