মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

লাখাইয়ে হলুদের হাসি সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা

  • আপডেট টাইম বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ৭৫ বা পড়া হয়েছে

আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাই উপজেলায় এখন চারদিকে শুধু হলুদ আর সবুজের মিতালি। মাঠে মাঠে বিস্তীর্ণ সরিষা ক্ষেত হলুদ ফুলে ছেয়ে গেছে। সবুজ ফসলের ফাঁকে ফাঁকে সরিষার ফুলে পুরো জনপদ যেন রঙিন ক্যানভাসে রূপ নিয়েছে। সরিষার ফুলের মৌ মৌ সুবাসে মুখরিত হয়ে উঠেছে প্রকৃতি, যা আকর্ষণ করছে মৌমাছিসহ প্রকৃতিপ্রেমী মানুষের মন। কৃষকদের আশা কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে চলতি মৌসুমে সরিষার বাম্পার ফলন হবে। আর এমন সম্ভাবনায় কৃষকদের মুখে ফুটেছে হাসি। চলতি বছর সরিষা আবাদ লক্ষ্যমাত্রার চেয়েও বেশি হয়েছে। কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় ২০ গুণ বেশি সাড়া পাওয়া গেছে সরিষা চাষে। সেই সঙ্গে এই অঞ্চল সরিষা নির্ভর মধু উৎপাদনের জন্য অত্যন্ত সম্ভাবনাময় বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একসময় লাখাই উপজেলা বোনা আমন ধান আবাদপ্রবণ এলাকা হিসেবে পরিচিত ছিল। তখন বোনা আমন ধান কাটার পর ন্যাড়া পুড়িয়ে সরিষা আবাদ করা হতো। সময়ের পরিবর্তনে বোনা আমনের জায়গা দখল করেছে রোপা আমন। ফলে বর্তমানে রোপা আমন কাটার পর সরিষা আবাদ করা হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শে এবার উন্নত জাতের বারি সরিষা-১৪, বারি সরিষা-১৮ ও বিনা-৯ সহ বিভিন্ন জাতের সরিষার আবাদ করা হয়েছে। পাশাপাশি আমন ধানের জমিতে বিনাচাষে সরিষা আবাদে আগ্রহী হয়ে উঠেছেন কৃষকেরা। চলতি মৌসুমে উপজেলায় প্রায় ৩শ হেক্টর জমিতে বিনা চাষে সরিষা আবাদ হয়েছে। লাখাই উপজেলার করাব, মুড়িয়াউক, মোড়াকরি ও বামৈ ইউনিয়ন সরিষা আবাদের সম্ভাবনাময় অঞ্চল হিসেবে পরিচিত। এসব এলাকায় সরিষানির্ভর মধু সংগ্রহেরও ব্যাপক সম্ভাবনা রয়েছে। বিগত কয়েক বছর ধরে বিভিন্ন মাঠে মৌবা স্থাপন করে মধু সংগ্রহ করা হলেও স্থানীয় কৃষকদের পর্যাপ্ত প্রশিক্ষণ ও প্রযুক্তিগত জ্ঞানের অভাবে সম্ভাবনাটি পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না। চলতি মৌসুমে উদ্যোগ নেওয়া হলেও মধুচাষি ও সংগ্রহকারীর অভাবে তা বাস্তবায়ন সম্ভব হয়নি। চলতি মৌসুমে লাখাই উপজেলায় সরিষা আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১ হাজার ৭৪০ হেক্টর জমি। তবে বাস্তবে আবাদ হয়েছে ১ হাজার ৭৬০ হেক্টর জমিতে। এর মধ্যে ৩শ হেক্টর বিনা চাষে এবং বাকি জমি প্রচলিত চাষাবাদের মাধ্যমে করা হয়েছে। উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের মৌবাড়ি গ্রামের কৃষক মো. শের আলী বলেন, এ বছর আমি ১৫ কেয়ার জমিতে সরিষা চাষ করেছি। আগের বছরের তুলনায় এবার ফলন ভালো হবে বলে আশা করছি। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাদুল ইসলাম বলেন, চলতি মৌসুমে আমন-পরবর্তী সরিষা আবাদে কৃষকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। কৃষি অফিসের পক্ষ থেকে বিভিন্ন প্রণোদনা দেওয়া হয়েছে। তেলজাতীয় ফসল হিসেবে সরিষা আবাদে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সার্বিক সহযোগিতা দেওয়া হচ্ছে। সরিষা নির্ভর মধু সংগ্রহের জন্য কয়েকজন মধুচাষির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এ বছর তারা আসতে না পারলেও ভবিষ্যতে তাদের মাধ্যমে মধু সংগ্রহের পাশাপাশি স্থানীয় কৃষকদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় উপকরণ দিয়ে সহযোগিতা করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com