বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে বিপুল চোলাই মদ উদ্ধার ॥ আটক ২

  • আপডেট টাইম সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ৩৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ চোলাই মদ ও মদ তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ সময় দুইজনকে আটক করা হয়।
সেনা সূত্রে জানা যায়, শনিবার (১৮ জানুয়ারি) ভোর আনুমানিক ৩টার দিকে চুনারুঘাট উপজেলার চাঁদপুর বাজার এলাকায় চুনারুঘাট আর্মি ক্যাম্প (১৩ ইবি) এর একটি টহল দল নিয়মিত চেকপোস্ট ¯’াপন করে তল্লাশি চালায়। এ সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় মো. লুৎফর রহমান ও সুনীল মোদী নামে দুই ব্যক্তিকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে চোলাই মদ সেবনের তথ্য পাওয়া যায়। পরবর্তীতে আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী চাঁদপুর বাজার এলাকার বিশানাথ নামের এক ব্যক্তির বাড়িতে অভিযান চালায়। অভিযানে ওই বাড়ির একটি গুদাম থেকে বিপুল পরিমাণ চোলাই মদ ও মদ তৈরির কাঁচামাল উদ্ধার করা হয়। এ সময় ঘটনা¯’ল থেকে অভিযুক্তদের হাতেনাতে আটক করা হয়। অভিযানকালে উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে নগদ ২ লাখ ৩০ হাজার টাকা, প্রক্রিয়াধীন ২ হাজার ৪০০ লিটার চোলাই মদ, ৩৭৮ কেজি গুড় (মোলাসেস) এবং ২টি মোবাইল ফোন। পরবর্তীতে সেনাবাহিনী আটককৃত ব্যক্তিদের ও উদ্ধারকৃত মালামাল চুনারুঘাট থানায় হস্তান্তর করে। উদ্ধার হওয়া প্রক্রিয়াধীন চোলাই মদ ঘটনা¯’লেই ধ্বংস করা হয়।
সেনাবাহিনী জানায়, সময়োপযোগী পদপে ও সমন্বিত অভিযানের ফলে এই অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com