বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে ড. রেজা কিবরিয়া কর্তৃক এমপিদের অপদার্থ বলার প্রতিবাদে বিশাল মানববন্ধন চরহামুয়া থেকে ৩টি এয়ারগান উদ্ধার ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সভা-সমাবেশ শুভাযাত্রা নিষিদ্ধ ॥ ৮২ ঘণ্টা নিজ এলাকা ছাড়তে পারবে না কেউ বানিয়াচংয়ে ধানের শীষের গণমিছিল ॥ দীর্ঘ প্রতীক্ষার উৎসবমুখর পরিবেশের সাক্ষী হলো বানিয়াচংবাসী হবিগঞ্জে সর্বদলীয় জনসভায় জিকে গউছ মা-বোনদের নিয়ে কটুক্তির জবাব ব্যালটের মাধ্যমে দিতে হবে নবীগঞ্জে মহাসড়কে বালু সরবরাহে পাইপ লাইন স্থাপনে ৫ লাখ টাকা চাঁদা দাবী লাখাই ও শায়েস্তাগঞ্জে দাঁড়িপাল্লার পক্ষে গণমিছিল ॥ প্রচারণার শেষ দিনে জনতার ঢল এটাই আমার জীবনের শেষ নির্বাচন-এস.এম.ফয়সাল বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনে বাছিত ও জীবন হাড্ডাহাড্ডি সম্ভাবনা সংখ্যালঘু ভোটে জয় পরাজয় নবীগঞ্জে ওরসে চালককে গাছের সঙ্গে বেঁধে মারধর করে সিএনজি ছিনতাইয়ের চেষ্টা

কোনো দুর্নীতি খালেদা জিয়াকে স্পর্শ করতে পারেনি-জিকে গউছ

  • আপডেট টাইম সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ১৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশকে ভালবাসতেন, দেশের মানুষকে ভালবাসতেন। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যেন অক্ষুণ্ন থাকে সে জন্য তিনি আমৃত্যু লড়াই করেছেন। ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, মানুষের অধিকার আদায়ে খালেদা জিয়া ছিলেন প্রতিবাদমুখর। কোনো দিন কোনো স্বৈরশাসকের নিকট তিনি মাথা নত করেননি। কোনো দুর্নীতি খালেদা জিয়াকে স্পর্শ করতে পারেনি। সে জন্য বাংলাদেশের মানুষও খালেদা জিয়াকে ভালবাসতেন। খালেদা জিয়ার জনপ্রিয়তার ধারে কাছেও বাংলাদেশের কোনো নেতা-নেত্রী ছিলেন না। উনার জানাযায় বাংলাদেশের মানুষ সেই প্রমাণ দিয়েছে। তিনি গতকাল রবিবার বিকালে সদর উপজেলার রিচি ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির শোকসভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন। বিএনপির চেয়ারপার্সন ও সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় এই শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং সদর উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট মোঃ লেলিন উজ্জামান ও ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল লতিফের পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে বক্তব্য রাখেন- সদর উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান কাজল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহবায়ক এডভোকেট আফতাব উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট আছকির উজ্জামান, জেলা যুবদলের সদস্য সচিব সফিকুর রহমান সিতু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমদাদুল হক ইমরান, ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী শামছু মিয়া, সাধারণ সম্পাদক ফরিদুজ্জামান রনি প্রমূখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com