বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

আজ পবিত্র শবে মেরাজ

  • আপডেট টাইম শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ৭২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজ ১৬ জানুয়ারি শুক্রবার পবিত্র শবে মেরাজ। সেই অনুযায়ী আজ দিবাগত রাতে সারাদেশে পবিত্র শবেমেরাজ উদ্যাপিত হবে। গত ২১ ডিসেম্বর সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। রজব মাস মুসলমানদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ এটি রমজানের পূর্ববর্তী প্রস্তুতির সূচনাকে নির্দেশ করে। রজব ও পরবর্তী মাস শাবান শেষ হওয়ার পরই শুরু হয় পবিত্র রমজান। রজব মাসের সূচনার মাধ্যমে রোজার মাসের আনুষ্ঠানিক প্রস্তুতির গণনা শুরু হলো। রজব ও শাবান মাস যদি প্রচলিত নিয়ম অনুযায়ী ২৯ বা ৩০ দিন পূর্ণ করে, তবে আনুমানিক ৬০ থেকে ৬১ দিনের মধ্যে রমজান শুরু হতে পারে। তবে অন্যান্য ইসলামি মাসের মতোই, রমজানের চূড়ান্ত শুরুর তারিখ নির্ধারিত হবে সংশ্লিষ্ট দেশের অনুমোদিত কর্তৃপক্ষের মাধ্যমে চাঁদ দেখার ওপর ভিত্তি করে। উল্লেখ্য, রজব, জিলকদ, জিলহজ ও মহররম মাসকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। এই মাসগুলোয় যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ রয়েছে। এ কারণে আরব সংস্কৃতি অনুযায়ী, স্থানীয়রা এই মাসে যুদ্ধবিগ্রহ, অন্যায়-অপরাধ থেকে বিরত থাকার পাশাপাশি বিশ্রামে সময় অতিবাহিত করতো। এর মধ্যে রজব মাসের ২৬ তারিখের রাতটি মুসলিমদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মহিমান্বিত এই রাতেই মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) সাত আসমান পেরিয়ে মহান আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন এবং উম্মতদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে ফেরেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com