বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচংয়ে শিশু শিক্ষার্থীকে ধর্ষণ মামলার আসামি আশিককে গ্রেফতার করেছে র‌্যাব

  • আপডেট টাইম শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ৭৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি আশিক মিয়াকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। গত বৃহস্পতিবার ১ জানুয়ারী দিবাগত রাত ২টার দিকে হবিগঞ্জ সদর থানাধীন পৈল ইউনিয়নের আউশপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি বানিয়াচং উপজেলার হিয়ালা গ্রামের শের আলীর ছেলে। এ নিয়ে এ মামলায় মোট ২জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।
ঘটনার বিবরণে জানা যায় যে, ভিকটিম হবিগঞ্জ জেলার বানিয়াচং থানাধীন মক্রমপুর পাটলী এলাকার জনৈক শিশুকে মক্তবে আরবী পড়াতেন গ্রেপ্তারকৃত আশিক মিয়া। সেই সুবাদে আশিক মিয়া ভিকটিমের বাড়িতে আসত এবং খাওয়া-দাওয়া করত। ঘটনার দিন গত ১৫ ডিসেম্বর রাত আনুমানিক ৯টার দিকে আশিক মিয়া ভিকটিমকে এক জগ পানি নিয়ে আসার জন্য বলেন। ভিকটিম সরল মনে আশিক মিয়ার রুমে পানি নিয়ে প্রবেশ করা মাত্রই তার (আশিক মিয়ার) আরেক সহযোগী ভিকটিমের দুই হাত ধরে রাখে এবং অপর আরেক সহযোগী তার হাতে থাকা গামছা দিয়ে ভিকটিমের মুখে চাপ দিয়ে ধরে রাখে। তখন আশিক মিয়া ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণের এক পর্যায়ে ভিকটিমের মুখের গামছা সরে গেলে ভিকটিমের চিৎকার শুনে পরিবারের লোকজন ভিকটিমকে রক্তাক্ত অবস্থায় আশিক মিয়ার রুম থেকে উদ্ধার করে।
এ ব্যাপারে ভিকটিমের পিতা বাদী হয়ে বানিয়াচং থানায় একটি মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে আসামিকে আইনের আওতায় আনতে র‌্যাব-৯ এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জের এর একটি আভিযানিক দল আশিক মিয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত আশিক মিয়াকে বানিয়াচং থানায় হস্তান্তর করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com