বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শীতজনিত রোগে ভোগান্তি

  • আপডেট টাইম শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ৯৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হঠাৎ করেই তাপমাত্রা নেমে যাওয়ায় শীতের তীব্রতায় কাবু হয়ে পড়েছে মানুষ। কনকনে ঠান্ডা বাতাস, ঘন কুয়াশা ও দিনের বেলায় সূর্যের অনুপস্থিতি জনজীবনে চরম ভোগান্তি সৃষ্টি করেছে। বিশেষ করে শিশু, বয়স্ক ও নিম্নআয়ের মানুষেরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন। শীতজনিত নানা রোগে আক্রান্ত রোগীর চাপে রাজধানীর সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে সৃষ্টি হয়েছে অস্বাভাবিক ভিড়। অনেক হাসপাতালে শয্যা সঙ্কট দেখা দিয়েছে। কোথাও কোথাও মেঝেতেই চিকিৎসা নিতে হচ্ছে রোগীদের। শীতের কারণে প্রস্তুতিহীন নগরবাসী পড়েছেন বিপাকে। অনেকেই পর্যাপ্ত শীতবস্ত্রের ব্যবস্থা করতে পারেননি। বিশেষ করে বস্তি এলাকার মানুষ, দিনমজুর, রিকশাচালক, পথশিশু ও খেটে খাওয়া মানুষদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। শীতের সঙ্গে সঙ্গে রাজধানীতে বেড়েছে সর্দি, কাশি, জ্বর, নিউমোনিয়া, শ্বাসকষ্ট, হাঁপানি, ডায়রিয়া ও ঠান্ডাজনিত নানা রোগ। শিশু ও বৃদ্ধদের মধ্যে এসব রোগের প্রকোপ তুলনামূলকভাবে বেশি দেখা যাচ্ছে। শীতজনিত রোগীর চাপ সামাল দিতে গিয়ে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। অনেক হাসপাতালে শয্যা সংখ্যা সীমিত হওয়ায় রোগীদের মেঝেতে বা অতিরিক্ত বেডে রাখতে হচ্ছে। চিকিৎসক ও নার্সদের ওপরও কাজের চাপ বেড়েছে বহুগুণ। সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতেও রোগীর সংখ্যা বেড়েছে। তবে সেখানে চিকিৎসা ব্যয় বেশি হওয়ায় নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের জন্য তা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অনেকেই বাধ্য হয়ে ঋণ করে চিকিৎসা নিচ্ছেন।
চিকিৎসকরা বলছেন, প্রতিদিন যে পরিমাণ রোগী আসছে, তা স্বাভাবিক সময়ের তুলনায় অনেক বেশি। শীতজনিত নিউমোনিয়া ও শ্বাসকষ্টের রোগী বেড়েছে আশঙ্কাজনকভাবে। অনেক ক্ষেত্রে শিশুদের অবস্থা গুরুতর হয়ে আসছে। শিশু ও বয়স্কদের রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলকভাবে কম হওয়ায় শীতের সময় তারা দ্রুত অসুস্থ হয়ে পড়ে। বিশেষ করে নবজাতক ও পাঁচ বছরের কম বয়সী শিশুদের নিউমোনিয়ার ঝুঁকি বেশি থাকে। অপরদিকে, ষাটোর্ধ্ব ব্যক্তিদের ক্ষেত্রে শ্বাসকষ্ট, হৃদরোগ ও উচ্চ রক্তচাপজনিত সমস্যা বেড়ে যায়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com