সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

মাধবপুরে গাড়ি চাপায় অজ্ঞাত ব্যক্তি নিহত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৬৫ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে গাড়ি চাপায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি (৪০) নিহত হয়েছেন। গতকাল সোমবার ভোররাতে ঢাকা-সিলেট মহাসড়কের ব্যাঙ্গাডুবা গেট এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার ভোররাতে উল্লেখিত স্থানে অজ্ঞাতনামা গাড়ি চাপায় ঘটনাস্থলেই অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করে। পরবর্তীতে মরদেহটি ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ মাহবুব মোর্শেদ খান জানান, নিহত ব্যক্তির নাম ও ঠিকানা এখনো শনাক্ত করা যায়নি। পরিচয় নিশ্চিত করতে পিবিআইয়ের সহায়তায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) যাচাইয়ের চেষ্টা করা হলেও কোনো তথ্য পাওয়া যায়নি।
এমতাবস্থায় নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে সর্বসাধারণের সহায়তা কামনা করেছে পুলিশ। কারও কাছে কোনো তথ্য থাকলে নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com