মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে সরকারী চাল পাচার সাবেক ছাত্রদল নেতা কারাগারে বাহুবলে ফসলি জমি থেকে অবৈধ মাটি উত্তোলনে ৫ লাখ টাকা জরিমানা শহরের সোনারতরী হোটেল থেকে ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার আজমিরীগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ৩ ঘণ্টা পর বৃদ্ধের লাশ উদ্ধার জেলায় ঝড়ে ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি ॥ বিদ্যুৎবিহীন শহর নবীগঞ্জে বাবুল আহমেদ আলমগীরকে সংবর্ধনা জেলা যুবদল নেতা রুবেল আহমেদ চৌধুরীর মা আর নেই ॥ হুইপ জি কে গউছের শোক বানিয়াচঙ্গে হত্যা মামলা প্রধান আসামী র‌্যাবের হাতে গ্রেফতার লাখাইয়ে ১৮৫ টাকা পাওনা নিয়ে সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী কমিটির ৩য় সভা অনুষ্ঠিত

সম্পাদক ও গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে বিএনপির মতবিনিময়

  • আপডেট টাইম সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৩৮ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি, উসকানি ও ষড়যন্ত্র হতে পারেÑ এমন পরিস্থিতির সৃষ্টির চেষ্টা হলে সব ধরনের উসকানি সত্ত্বেও বিএনপিকে ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন দেশের সিনিয়র সাংবাদিকরা। তারা বলেছেন, নির্বাচন নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র হতে পারে। ভোট ইস্যুতে আগামী দিনে চ্যালেঞ্জ এলে সেটিকে মোকাবিলা করতে হলে বিএনপিকে নেতৃত্ব দিয়ে সবাইকে ঐক্যবদ্ধ রাখতে হবে। ঐক্যবদ্ধ না হই রাষ্ট্র এবং রাষ্ট্রের অস্তিত্ব বিপন্ন হয়ে যেতে পারে। ফলে বিএনপির নেতাদের সতর্ক হতে হবে। তফসিল ঘোষণার পরও নির্বাচন নিয়ে যখন নানামুখী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং দেশকে গভীর সঙ্কটে ফেলার চক্রান্ত চলছে তখন বিএনপি দল-মত নির্বিশেষে দেশবরেণ্য ব্যক্তিত্বদের মতামত গ্রহণের এই সময়োপযোগী বৈঠকের আয়োজন করে। নির্বাচনের আগে দেশবরেণ্য গণমাধ্যম ব্যক্তিত্বদের এমন মতামত নেয়ার নজির অতীতে কোনো দলকে গ্রহণ করতে দেখা যায়নি। গতকাল রোববার দেশের প্রিন্ট মিডিয়ার সম্পাদক, প্রিন্ট-ইলেকট্র্রনিক-অনলাইন মিডিয়ার সিনিয়র সাংবাদিক, গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে বিএনপির এক মতবিনিময় সভায় এসব পরামর্শ দেয়া হয়। আসন্ন নির্বাচন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন’ উপলক্ষে বিএনপি এই মতবিনিময় সভার আয়োজন করে। গতকাল রোববার রাজধানীর রেডিসন ব্লু হোটেলে আয়োজিত এই মতবিনিময় সভায় বিএনপির সিনিয়র নেতারা দেশের গণমাধ্যম ব্যক্তিত্ব ও সম্পাদকদের মতামত জানতে চান, তারাও বিএনপির কাছে স্বাধীন গণমাধ্যমের নিশ্চয়তাসহ বিভিন্ন প্রত্যাশা তুলে ধরেন। বিশেষ করে নির্বাচনের আগে যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করে জনগণের ভোটের আধিকার পুনঃপ্রতিষ্ঠায় সবাই দৃঢ় অবস্থানের কথা জানিয়ে দেন।
আসন্ন নির্বাচন উপলক্ষে খুবই তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূ এ মতবিনিময় সভায় দেশের বিভিন্ন পত্রিকা, টেলিভিশন ও অনলাইন পোর্টালের সম্পাদক, নির্বাহী সম্পাদক, বার্তা প্রধানসহ শীর্ষ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা আগামীর বাংলাদেশ বিনির্মাণে বিএনপির করণীয় এবং গণমাধ্যমের নানামুখী চাপ, প্রতিবন্ধকতা, সঙ্কটের কথা তুলে ধরেন। রাষ্ট্র বির্নিমাণে স্বাধীন গণমাধ্যমের প্রয়োজনীয়তা ও কি ধরনের সহযোগিতা প্রয়োজন সেগুলোও উল্লেখ করেন। পাশাপাশি বিএনপির মতো বড় দলের কাছে গণমাধ্যম কী প্রত্যাশা করেÑ সেটিও বলেন।
গণমাধ্যম ব্যক্তিত্বরা বিগত আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের চিত্র তুলে ধরে বলেন, বিগত ফ্যাসিবাদী শাসনামল গণমাধ্যমের জন্য অত্যন্ত কঠিন সময় ছিল। সমালোচনা করার কারণে সে সময় গণমাধ্যমকে চরম চাপের মুখে থাকতে হয়েছে। মিথ্যা মামলা, সাংবাদিকদের কারাবরণ, মালিকানা ও সম্পাদক পরিবর্তনের মতো ঘটনার মধ্য দিয়ে সংবাদমাধ্যমের স্বাধীনতা বাধাগ্রস্ত করা হয়েছে। তবে তুলনামূলকভাবে বিএনপির শাসনামল গণমাধ্যমের জন্য স্বস্তিদায়ক ছিল। নানা জরিপে দেখা যাচ্ছে, আগামী নির্বাচনে অনেক বেশি ভোট পেয়ে বিএনপি বিজয়ী হবে, তারা ক্ষমতায় আসছে। তাই দেশের বড় রাজনৈতিক দল হিসেবে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা বিএনপির দায়িত্ব এবং বিএনপির কাছে এমন প্রত্যাশা করছেন দেশের বিভিন্ন পত্রিকার সম্পাদক ও গণমাধ্যম ব্যক্তিত্বরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com