মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ‘ডেভিল হান্ট’ ফেজ-২-এর আওতায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন- তেলিয়াপাড়া গ্রামের মৃত হাজী মোস্তফা মিয়ার পুত্র দুলাল মিয়া (৬৫)। তিনি শাহজাহানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি, হরিণখোলা গ্রামের মৃত ইমরান মিয়ার পুত্র সোলেমান মিয়া (৪২)। তিনি চৌমুহনী ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক। পুলিশ সূত্রে জানা যায়, দিনভর পরিচালিত অভিযানের অংশ হিসেবে পৃথক স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে মাধবপুর থানার সেকেন্ড অফিসার এসআই শাহনুর ইসলাম জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে ‘ডেভিল হান্ট’ ফেজ-২ অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।